প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১০:৩১ পি.এম
সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে সোনার আংটি

নবজাতকের হাতে সোনার আংটি পরিয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে ভারতের তামিলনাড়ু সরকার। সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নেয়া যোগ্য শিশুদের দেয়া হবে ২২ ক্যারেটের এক গ্রাম ওজনের সোনার আংটি। সন্তান জন্মের আনন্দ উদ্যাপন, মাতৃত্বকে সম্মান এবং সরকারি স্বাস্থ্যসেবা ব্যবহারে পরিবারগুলোকে উৎসাহিত করতেই এই প্রকল্প চালু করা হয়েছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় (থালাপতি বিজয়) সোমবার (২৮ সেপ্টেম্বর) মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ‘থাই মামান থাঙ্গা মোথিরাম থিট্টাম’ বা ‘মাতৃকুলের মামার সোনার আংটি প্রকল্প’ চালু করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজয় নবজাতকদের এক গ্রাম ওজনের সোনার আংটি দেন। মায়েদের উপস্থিতিতে মঞ্চে তিন শিশুকে নিজ হাতে আংটি পরিয়েও দেন তিনি।
প্রকল্পের আওতায় তামিলনাড়ুর সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নেয়া যোগ্য নবজাতকদের ২২ ক্যারেটের এক গ্রাম ওজনের সোনার আংটি দেয়া হবে।
প্রকল্পটির নাম নেয়া হয়েছে ‘থাই মামান’ বা মাতৃকুলের মামার ঐতিহ্যবাহী ভূমিকা থেকে। তামিল সংস্কৃতিতে নবজাতকের জন্মের পর ‘থাই মামান শীর’ অনুষ্ঠানের অংশ হিসেবে মামা শিশুকে উপহার দিয়ে থাকেন।
তবে শুধু সোনার আংটি দেয়াই এই প্রকল্পের উদ্দেশ্য নয়। তামিলনাড়ু সরকারের মতে, সন্তান জন্মের আনন্দ উদ্যাপন, মাতৃত্বকে সম্মান জানানো এবং আরও বেশি পরিবারকে সন্তান জন্মদানের জন্য সরকারি স্বাস্থ্যসেবা ব্যবহার করতে উৎসাহিত করাই এই উদ্যোগের লক্ষ্য।
@2025 বাংলার বার্তা. All right reserved.