1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
গৌরনদীতে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ। - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

গৌরনদীতে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ।

  • আপডেটের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৬৬৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে অশ্লীল স্লোগান ও বক্তব্যের প্রতিবাদে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২৩ জুলাই) দুপুরে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গৌরনদী বাসস্ট্যান্ড ঘুরে অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।মিছিল শুরুর পূর্বে উপজেলা চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আকন কুদ্দুসুর রহমান।
পরে বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বীর মুক্তিযোদ্ধা এস. এম. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস. এম. মনিরুজ্জামান, মঞ্জুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, হোসনেয়ারা বেবি, জহুরুল ইসলাম জহির, আবুল হোসেন লাল্টু ও মাসুদ হাসান মিটু,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক এস এম গফুর,সিনিয়র সদস্য মাসুদ হাওলাদার, জেলা যুবদলের সদস্য মোঃ মানিক মৃধ্য, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ সরোয়ার হোসেন মোল্লা,
সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাহফুজ, আগৈলঝাড়া উপজেলা যুবদল নেতা মো. হেমায়েত, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd