
গৌরনদী পৌরসভায় ক্রীড়াবান্ধব উদ্যোগের অংশ হিসেবে তরুণদের মাঝে বৃহস্পতিবার দুপুর বারোটার সময় ২ এপ্রিল ক্রিকেট ব্যাট বিতরণ করা হয়েছে। বিএনপি থেকে প্রাপ্ত উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, বরিশাল জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টু খান, গৌরনদী পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ শামীমুল হক শামীম এছাড়াও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল গোমস্তা, সাহারিয়া ইসলাম জাদিদ, এবং বিশিষ্ট ব্যবসায়ী কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া কার্যক্রমের বিকল্প নেই।
Leave a Reply