ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় ভূরুলিয়া-আহবান যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভূরুলিয়া প্রতিনিধি:

ঘূর্ণিঝড় ‘দানা’র সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৩ অক্টোবর ২০২৪, বুধবার বিকাল ৪টায় শিমু-রেজা এমপি কলেজ প্রাঙ্গণে যুব স্বেচ্ছাসেবী সংগঠন ভূরুলিয়া ইয়ুথ সোসাইটি ও আহবান সোসাইটি যৌথভাবে একটি সতর্কতামূলক প্রস্তুতি সভার আয়োজন করে।

সভাটি ভূরুলিয়া ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, যেখানে দুই সংগঠনের রেসকিউ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। এতে ঘূর্ণিঝড়ের অতীত অভিজ্ঞতা এবং আসন্ন ঘূর্ণিঝড় ‘দানা’র সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে আলোচনা করা হয়। জনসচেতনতামূলক কার্যক্রমের উপর বিশেষ গুরুত্ব দিয়ে, দূর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়গুলো নিয়ে মতবিনিময় করা হয়। সংগঠনের সকল সদস্যকে যেকোনো জরুরি পরিস্থিতিতে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় ঘূর্ণিঝড় ‘দানা’ মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৯৫ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৪৫ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।

সভাটি পরিচালনা করেন ভূরুলিয়া ইয়ুথ সোসাইটির সিনিয়র সদস্য মোঃ আবু রায়হান এবং আহবান সোসাইটির সদস্য মোঃ মামুন হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *