1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  3. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  4. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  5. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  6. gaffer7254@gmail.com : maa music : maa music
  7. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  8. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  9. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  10. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  11. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  12. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  13. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  14. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  15. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  16. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  17. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  18. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  19. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  20. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  21. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  22. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু - Dailybanglarbarta.com        
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু গৌরনদীতে ৩ বছরের শিশুকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভনে ধর্ষণ, বৃদ্ধ পলাতক ৫ বছর পর রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক অনলাইন জুয়ার মরণনেশায় বরিশালের তরুণ ও যুবসমাজ গৌরনদীর কসবা আল্লাহর মসজিদ পরিদর্শনে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) গৌরনদীর মাহিলাড়ার আলোচিত সেই ভূমির মুল মালিক সঠিক নিউজের কারনে ফিরে পেলেন জমি গৌরনদীর টরকী বন্দর আদর্শ জামে মসজিদের নির্মাণকাজের শুভ উদ্বোধন গৌরনদীতে যৌতুক,নারী নির্যাতন ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: মাদকসেবী আটক, ১ বছরের কারাদণ্ড সংবাদ সংগ্রহের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে অভিযোগ দায়ের; অভিযোগ যাচাই ছাড়া সংবাদ প্রকাশ ও ব্যক্তিগত মর্যাদাহানিকর মন্তব্যে ক্ষোভ; তদন্ত কমিটি গঠনের দাবি

পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

  • আপডেটের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

রাজনৈতিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার এবং ভুয়া তথ্য শনাক্তে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আজ থেকে এ প্রশিক্ষণ শুরু হয়।

আজ ও আগামীকাল রোববার পিআইবি মিলনায়তনে এই ‘এআই ও ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ’ কোর্সে অংশ নিচ্ছেন পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ)-এর সদস্যবৃন্দ।

পিআইবি জানায়, কর্মসূচির মূল লক্ষ্য হলো— সাংবাদিকদের এআই প্রযুক্তির সঠিক ও কার্যকর ব্যবহার, ফ্যাক্ট চেকিংয়ের আধুনিক কৌশল এবং ডিজিটাল যুগে সাংবাদিকতার নৈতিকতা সম্পর্কে দক্ষ ও সচেতন করে তোলা। এর মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকরা এআই প্রযুক্তি ও বিভিন্ন আধুনিক টুলস ব্যবহার করে আরো দ্রুত, কার্যকর এবং নির্ভুল প্রতিবেদন তৈরিতে সক্ষম হবেন। দুই দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের এআই ও ফ্যাক্ট চেকিংয়ের প্রয়োজনীয়তা ও গুরুত্ব, সাংবাদিকতায় এর নানামুখী ব্যবহার এবং এর ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলার উপায় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে।

পাশাপাশি ভুয়া ছবি ও ভিডিও যাচাই, এআই-নির্মিত কনটেন্ট (ডিপফেক) শনাক্তকরণ, সাইবার নিরাপত্তা রক্ষা এবং সাংবাদিকতার মূল নৈতিকতা বজায় রাখার বিষয়েও আলোচনা করা হবে।

পিআরএফ সভাপতি খোন্দকার কাওছার হোসেনের সভাপতিত্বে চলমান এই প্রশিক্ষণ কর্মসূচিতে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি সাংবাদিকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে— বিভিন্ন এআই টুল পরিচিতি, গুগল ট্রেন্ডস ও পিপিটি ব্যবহারের আধুনিক কৌশল, ডিজিটাল কনটেন্ট তৈরি, ছবি ও ভিডিও নির্মাণ, ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন পদ্ধতি এবং সাইবার সিকিউরিটি।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে তথ্য যাচাই করে মানসম্মত সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এই প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করছেন বিভিন্ন গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানের অভিজ্ঞ প্রশিক্ষক ও বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছেন ঢাকা পোস্টের হেড অব নিউজ আরিফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জাবির খান, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং সাইফার্ডের প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd