1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  6. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  7. gaffer7254@gmail.com : maa music : maa music
  8. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  9. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  10. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  11. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  12. limonmolla19827@gmail.com : limon Molla : limon Molla
  13. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  14. mdeusouf222@gmail.com : Md Eusouf : Md Eusouf
  15. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  16. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  17. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  18. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  19. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  20. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  21. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  22. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  23. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  24. rumanaafrinraika@gmail.com : Rumana Afrin Raika : Rumana Afrin Raika
  25. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  26. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  27. shakibalhasan0693@gmail.com : Shakib Al Hasan : Shakib Al Hasan
  28. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  29. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  30. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  31. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
ডিজিটাল বাস্তবতায় তথ্য মন্ত্রণালয়ের আইন আধুনিকায়নের উদ্যোগ সরকারের - Dailybanglarbarta.com        
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
বরিশালে স্বামীর কু-প্রস্তাবে রাজি না হওয়ায় জের, গৃহবধূর লাশ উদ্ধার ক্যানসারে আক্রান্ত কন্যাকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী গৌরনদী বার্থী ডিগ্রি কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর সাগরসহ দুজনের বিরুদ্ধে মামলা ডিজিটাল বাস্তবতায় তথ্য মন্ত্রণালয়ের আইন আধুনিকায়নের উদ্যোগ সরকারের অন্ডকোষ চেপে চেকে স্বাক্ষর আদায়, অভিযুক্ত যুবদলের কেউ নয়, অবশেষে গ্রেপ্তার সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুন–বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ ঝালকাঠিতে বাস উল্টে খাদে, সুপারভাইজার নিহত, আহত ১০ বরিশালে অগ্রণী হাউজিং লিমিটেডের এমডির অফিসে ঢুকে মারধর, জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নিলেন লিটু ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়কের দাবিতে এক হচ্ছেন বরিশাল অঞ্চলের ১৮ এমপি: সরওয়ার

ডিজিটাল বাস্তবতায় তথ্য মন্ত্রণালয়ের আইন আধুনিকায়নের উদ্যোগ সরকারের

  • আপডেটের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

প্রযুক্তির দ্রুত বিকাশ ও ডিজিটাল ইকোসিস্টেম বিস্তারের ফলে সৃষ্ট নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা সময়োপযোগী করা এবং প্রয়োজনে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিভিন্ন আন্তর্জাতিক আইন পর্যালোচনা ও বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন সময়োপযোগীকরণ এবং নতুন আইন প্রণয়নসংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মন্ত্রণালয়ের আওতাধীন বিদ্যমান সব আইন, বিধি, প্রবিধান ও নিয়মাবলি পর্যালোচনার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। কোন আইন আধুনিকায়ন প্রয়োজন, কোথায় নতুন আইন প্রয়োজন এবং কোন ক্ষেত্রে আইনি ঘাটতি রয়েছে—এসব বিষয় গভীরভাবে পর্যালোচনার মাধ্যমে সুপারিশ প্রণয়ন করবেন সংশ্লিষ্টরা।

জহির উদ্দিন স্বপন বলেন, একসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যপরিধি মূলত প্রিন্ট মিডিয়া ও সম্প্রচারমাধ্যমে সীমাবদ্ধ ছিল। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম ও ডিজিটাল ইকোসিস্টেম বিকাশের ফলে অসংখ্য নতুন মাধ্যম তৈরি হয়েছে, যেগুলোর অনেকগুলোই প্রচলিত আইনের আওতার বাইরে রয়েছে। তাই পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আইনি কাঠামোও আধুনিকায়ন করতে হবে।

মন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ এবং প্রযুক্তিনির্ভর নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন নতুন আইন প্রণয়ন করেছে। এসব দেশের আইন ও অভিজ্ঞতা গভীরভাবে অধ্যয়ন ও পর্যালোচনার দায়িত্বও কমিটিকে দেওয়া হয়েছে, যাতে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কার্যকর আইনি কাঠামো গড়ে তোলা যায়।

তিনি বলেন, সাইবার জগৎ, ডিজিটাল ট্রান্সমিশন এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবাকে সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনতে হলে বিভিন্ন সরকারি ও বেসরকারি অংশীজনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা, প্রযুক্তি বিশেষজ্ঞ, টেলিযোগাযোগ ও অবকাঠামো-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মতামত গ্রহণেরও প্রয়োজন হতে পারে।

তথ্যমন্ত্রী উপস্থিত সবাইকে নতুন চ্যালেঞ্জগুলো দ্রুত শনাক্ত করা, সংশ্লিষ্ট অংশীজন নির্ধারণ, দায়িত্ব বণ্টনের ক্ষেত্র চিহ্নিত করা এবং প্রয়োজনে কমিটির বাইরের বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণেরও নির্দেশনা দেন।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব শাহ আলম, মন্ত্রণালয়ের আইনজীবী প্যানেলের সদস্যবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd