1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. ayeanemail@gmail.com : MD AYAN : MD AYAN
  6. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  7. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  8. gaffer7254@gmail.com : maa music : maa music
  9. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  10. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  11. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  12. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  13. limonmolla19827@gmail.com : limon Molla : limon Molla
  14. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  15. mdeusouf222@gmail.com : Md Eusouf : Md Eusouf
  16. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  17. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  18. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  19. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  20. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  21. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  22. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  23. nuruddinakon2018@gmail.com : Nuruddin Akon : Nuruddin Akon
  24. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  25. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  26. rumanaafrinraika@gmail.com : Rumana Afrin Raika : Rumana Afrin Raika
  27. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  28. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  29. shakibalhasan0693@gmail.com : Shakib Al Hasan : Shakib Al Hasan
  30. shihabhossainbd1995@gmail.com : SHIHAB HOSSAIN : SHIHAB HOSSAIN
  31. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  32. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  33. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  34. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ১৩৭ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত বরিশাল শিক্ষাবোর্ডে ইংরেজি ২য় পত্র পরীক্ষায় বহিষ্কার ১০ জন গৌরনদীতে বিষপানে আহত ব্যক্তির মৃত্যু; হামলা ও সামাজিক অপমানকে দায়ী করল পরিবার বরিশালে উপজেলা প্রকৌশলীকে শাসালেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শনসহ নানা কর্মসূচি গৌরনদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লন্ডনপ্রবাসী সেজে প্রেম, প্রতারকের ফাঁদে পড়ে ৮০ হাজার টাকা খোয়ালেন বরিশালের তরুণী আগৈলঝাড়ায় ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে পিতা ও পুত্রসহ চারজন আহত ১৩ জুলাই বরিশাল যাবেন প্রধানমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেটের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল)।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত Joris van Bommel সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৮ জুলাই) রাজধানীর সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণ করায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে একটি শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান, যা বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে আরও সম্প্রসারিত হয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। বিশেষ করে গণমাধ্যম ও যোগাযোগ খাতে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল ইকোসিস্টেম নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য (Misinformation) ও অপতথ্য (Disinformation) থেকে সুরক্ষা দেওয়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ লক্ষ্যে কার্যকর ও সুনির্দিষ্ট কৌশল প্রণয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা জানার আগ্রহ প্রকাশ করেন।

জবাবে রাষ্ট্রদূত Joris van Bommel ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক নীতিমালা ও নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের বিভিন্ন উদ্যোগ ও অভিজ্ঞতা সম্পর্কে তথ্যমন্ত্রীকে অবহিত করেন।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd