মোঃ মেহেদী হাসান।
গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকায় একটি গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। এ সময় জবাইকৃত গরুর মৃত বাছুর ঘটনা স্থানে গিয়ে সন্ধান পাওয়া গেছে।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুর ৩-৩০ মিনিটের সময় গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, টরকী বাসস্ট্যান্ড এলাকায় গর্ভবতী গরু জবাই করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত গরুর পাশে একটি মৃত বাছুর দেখতে পান।
অভিযুক্ত ব্যবসায়ী মো. ফিরোজ হাওলাদার ও তাঁর ছেলে সোহেল হাওলাদারের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা ঘটনাস্থলে আসছেন বলে জানান। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তাঁরা তরিঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএস (প্রাণিসম্পদ) কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান ফরিদ এবং গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিক হোসেন।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।
সোহেল হাওলাদারের ডিপ ফ্রিজে জবাইকৃত গরুর কিছু সংরক্ষিত বিশেষ কিছু অংশ জব্দ করা হয় জব্দ করা গোস্তগুলো টরকী বন্দর বণিক সমিতির সাধারণ সম্পাদক
মোঃ চঞ্চল মাঝির নিকট হস্তান্তর করা মাংস স্থানীয়দের লোকের উপস্থিতিতে মাটির ভিতরে পুঁতে রাখার নির্দেশ দেওয়া হয়












Leave a Reply