গৌরনদীতে ২০ পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার, মোঃ মেহেদী হাসান।

গৌরনদী উপজেলার তিখাসার গ্রামে প্রায় ২০টি পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে নাসরিন বেগম নামে এক নারীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গৌরনদী উপজেলার তিখাসার মৌজার এসএ খতিয়ান নম্বর ১৯৯ এবং এসএ দাগ নম্বর ৯৪৮, ৯৪৯, ৯৫০ ও ৯৫৬-এর মধ্যে ৯৫৬ নম্বর দাগের তিন শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে। এ ঘটনায় মোঃ আনোয়ার হোসেন, পিতা রাজে আলী চৌকিদার, তিখাসার গ্রামের বাসিন্দা এবং নাসরিন বেগম, স্বামী মোঃ কামাল হোসেন, একই গ্রামের বাসিন্দা পক্ষভুক্ত রয়েছেন।
অভিযোগে বলা হয়, বিরোধপূর্ণ জমিতে দ্বিতীয় পক্ষ অনধিকার প্রবেশ করে ঘর নির্মাণের প্রস্তুতি নিলে খবর পেয়ে নাসরিন বেগম সেখানে উপস্থিত হয়ে বাধা দেন। এ সময় দ্বিতীয় পক্ষ চলে যায় এবং তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে, যে জমিতে দেয়াল নির্মাণ করা হয়েছে, সেটি নিজের জমি বলে দাবি করছেন নাসরিন বেগম।
স্থানীয় বাসিন্দা মোঃ টুটুল পাইক, কোহিনুর বেগম, মোঃ আনোয়ার পাইক ও মোঃ সবুজ সরদার অভিযোগ করে বলেন, নাসরিন বেগম ও তার স্বামী কামাল হোসেন দীর্ঘদিন ধরে আশপাশের লোকজনের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়ছেন। কেউ প্রতিবাদ বা সঠিক কথা বলতে গেলে মারধরের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, কামাল হোসেনের ছেলে ও মেয়ে তানভির ও তানহাকেও ঝগড়ায় জড়িয়ে পড়তে উৎসাহিত করা হয়।
এ ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *