এক ধাক্কায় চড়া সবজির বাজার, মাছেও নেই স্বস্তি

বৃষ্টির ধাক্কায় চড়া সবজির বাজার, মাছেও নেই স্বস্তি

শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করলেও দামে নেই স্বস্তি। কয়েক দিনের বৃষ্টিতে সরবরাহে টান পড়ায় আবারও বেড়েছে বেশ কিছু সবজির দাম। এক কেজি শিম কিনতে এখনও গুনতে হচ্ছে ১২০-১৪০ টাকা। টমেটো, বেগুন, করলার মতো সবজিও মিলছে না ১০০ টাকার নিচে।

মাছের বাজারেও কমেনি দাম। তবে মুরগি ও গরুর মাংসের বাজারে বড় ধরনের পরিবর্তন নেই। সবমিলিয়ে বাজারের এমন পরিস্থিতিতে চাপে রয়েছেন ক্রেতারা।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি দেশি লাল শিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। টমেটোর দাম ১৪০ থেকে ১৬০ টাকা ও মানভেদে লম্বা-গোল বেগুন ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া করলা ১০০-১২০, পটল ৮০ ও শসা ১০০, ঢেঁড়স ও চিচিঙ্গা ৬০-৮০ টাকা, মুলা ৪০-৫০ ও পেঁপে ৩০-৪০ টাকায় পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *