1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
নওয়াবেঁকীতে গর্ভবতী গরু জবাই, ব্যবসায়ীকে জরিমানা - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

নওয়াবেঁকীতে গর্ভবতী গরু জবাই, ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেটের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২১০ বার দেখা হয়েছে

মোজাফফার হুসাইন, শ্যামনগর:

শ্যামনগরের নওয়াবেঁকী বাজারে গর্ভবতী গরু জবাইয়ের ঘটনায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২০ জানুয়ারি) সকালে বাজারের ব্যবসায়ী আশরাফ, বাদশাহ, খোকন ও আলমগীর মিলে একটি গর্ভবতী গরু জবাই করেন।

গরু জবাইয়ের পর মাংস কিনতে গিয়ে সাধারণ মানুষের নজরে বিষয়টি আসে। তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ঘটনাস্থলে উপস্থিত হয়ে জবাইয়ে জড়িত বাদশাহ আলমগীরকে আটক করেন। মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ৪(২) ধারা অনুযায়ী তাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় শ্যামনগর উপজেলা ভেটেরিনারি সার্জন সুব্রত কুমার উপস্থিত ছিলেন।

নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মনিরুজ্জামান মনি দক্ষিণের বার্তাকে বলেন, “বিষয়টি জানার পর আমরা সঙ্গে সঙ্গেই মাংস বিক্রি বন্ধ করে দিই।”

গর্ভবতী গরু জবাইয়ের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এমন ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd