1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
আগৈলঝাড়ায় সংযোগ সড়ক ছাড়াই সোয়া কোটি টাকার কালভার্ট - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় সংযোগ সড়ক ছাড়াই সোয়া কোটি টাকার কালভার্ট

  • আপডেটের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫২১ বার দেখা হয়েছে

বরিশালের আগৈলঝাড়ায় সোয়া কোটি টাকার ব্রিজের নির্মাণ কাজ দুই বছরেও শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। ব্রিজের অ্যাপ্রচ সড়ক নির্মাণ না করায় বর্তমানে ওই ব্রিজ স্থানীয়দের কোনো কাজেই আসছে না। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হলেও তারা স্থানীয় প্রভাবশালী ঠিকাদারের ভয়ে কিছুই বলতে পারছে না।

সরেজমিনে গিয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোলাদধোয় খালের ওপর লোকজনের পারাপারের সুবিধার জন্য ২০২৩ সালের ১২ এপ্রিল ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে খালের ওপর ব্রিজ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডারে মুলাদী উপজেলার বান্দ রোডের মেসার্স পাপ্পু এন্টারপ্রাইজ নামে ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পায়। ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পেয়ে ২০২৩ সালের ৬ আগস্ট কাজ শুরু করে। ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজের ঢালাইয়ের কাজ শেষ করলেও দুই পাশের অ্যাপ্রোচ সড়কের কাজ না করায় বর্তমানে কোটি টাকার ব্রিজ কোনো কাজেই আসছে না। সাত মাস পূর্বে ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজটি ঢালাইয়ের কাজ শেষ করলেও অ্যাপ্রোচ সড়ক নির্মাণ ছাড়াই ব্রিজটি ফেলে রাখে ঠিকাদার। যার কারণে ওই কোটি টাকার ব্রিজ দিয়ে কোনো লোকজন চলাচল করতে পারছে না।

জনস্বার্থে সেতুর দুই পাশে সংযোগ সড়কের মাটির কাজ জরুরি ভিত্তিতে ভরাটের দাবি জানান গ্রামবাসী।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd