
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীল খোলা ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রাক ব্রিজের রেলিং ভেঙে নিচের খাদে পড়ে যায়।এতে কোন মারাত্মক হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল প্রায় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি মহাসড়ক দিয়ে চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।
ঘটনার পর মহাসড়কে সাময়িক যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।
Leave a Reply