
গৌরনদী উপজেলার সরিকল বাজারে লাইসেন্সবিহীনভাবে ডিজেল ও পেট্রোল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে আঃ রহমান নামে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৬টার দিকে পরিচালিত এ অভিযানে আঃ রহমান নামে এক দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্ট দোকান মালিক আঃ রহমান বরিশাল থেকে সংগ্রহ করে বেশি দাম পাওয়ার আশায় শরিকল বাজারে আনা হলে এনএসআইর তথ্য অনুযায়ী গৌরনদী সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান, মোবাইল কোট পরিচালনা করে ৩২০০ লিটার ডিজেল ও পেট্রোল অবৈধভাবে মজুদ রাখা এবং কোনো বৈধ লাইসেন্স ছাড়াই বিক্রি করার প্রমাণ পাওয়া যায়।
এছাড়া অতিরিক্ত মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছিল বলেও জানা যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ প্রযোজ্য আইনের আওতায় তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পাশাপাশি জব্দকৃত তেল বাজার কমিটির জিম্মায় রেখে সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সকল ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে
Leave a Reply