
গৌরনদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মো. সোহেল হাওলাদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের সদস্যরা উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ২০০ (দুইশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তার সোহেল হাওলাদার বিল্বগ্রাম এলাকার বাসিন্দা। মো. আইউব আলী হাওলাদারের ছেলে।
অভিযান শেষে গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে