1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. arifsarde01787267587@gmail.com : Arif Sarder : Arif Sarder
  4. arohi67447@gmail.com : Arohi Mim : Arohi Mim
  5. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  6. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  7. ayeanemail@gmail.com : MD AYAN : MD AYAN
  8. bahadurmohammadismail@gmail.com : Mohammad Ismail Bahadur : Mohammad Ismail Bahadur
  9. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  10. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  11. gaffer7254@gmail.com : maa music : maa music
  12. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  13. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  14. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  15. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  16. limonmolla19827@gmail.com : limon Molla : limon Molla
  17. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  18. mdeusouf222@gmail.com : Md Eusouf : Md Eusouf
  19. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  20. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  21. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  22. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  23. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  24. mg2606636@gmail.com : Mintu Ghosh : Mintu Ghosh
  25. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  26. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  27. nuruddinakon2018@gmail.com : Nuruddin Akon : Nuruddin Akon
  28. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  29. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  30. rumanaafrinraika@gmail.com : Rumana Afrin Raika : Rumana Afrin Raika
  31. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  32. sarwarmolla68@gmail.com : sarwar molla66 : sarwar molla66
  33. sawon8359@gmail.com : Sawon Sikder : Sawon Sikder
  34. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  35. shakibalhasan0693@gmail.com : Shakib Al Hasan : Shakib Al Hasan
  36. shihabhossainbd1995@gmail.com : SHIHAB HOSSAIN : SHIHAB HOSSAIN
  37. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  38. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  39. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  40. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
গৌরনদীর বাটাজোড়–সরিকল খাল পুনঃখননে ফিরেছে প্রাণ। কৃষি, মৎস্য, সেচ ও পরিবেশে ইতিবাচক পরিবর্তনের আশা - Dailybanglarbarta.com        
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
ভাইরাল হওয়া কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ জলিল সাময়িক বরখাস্ত ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরি করতেন তারা, এরপর কী ঘটল? গৌরনদীতে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আ’টক। গৌরনদীর বাটাজোড়–সরিকল খাল পুনঃখননে ফিরেছে প্রাণ। কৃষি, মৎস্য, সেচ ও পরিবেশে ইতিবাচক পরিবর্তনের আশা গৌরনদীতে মাদক বিরোধী আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গৌরনদীতে টিফিনের রুটিতে ব্লেডের অভিযোগ: তদন্তে যা জানা গেল, শিক্ষিকা সাময়িক বরখাস্ত আগৈলঝাড়ার চেঙ্গুটিয়া দাখিল মাদ্রাসায় ফল প্রকাশ, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠিত। জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর বৃক্ষমেলার উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ চরকাউয়ায় খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

গৌরনদীর বাটাজোড়–সরিকল খাল পুনঃখননে ফিরেছে প্রাণ। কৃষি, মৎস্য, সেচ ও পরিবেশে ইতিবাচক পরিবর্তনের আশা

  • আপডেটের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার দেখা হয়েছে

মোঃ মেহেদী হাসান।

গৌরনদী উপজেলার বাটাজোড়–সরিকল প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখননের সুফল ইতোমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। দীর্ঘদিন পলি জমে নাব্যতা হারানো খালটি পুনঃখননের ফলে কৃষি, সেচব্যবস্থা, মৎস্যসম্পদ, পানি নিষ্কাশন ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। এতে স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য, বছরের পর বছর পলি জমে খালটির স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ত। আবার শুষ্ক মৌসুমে সেচের পানির অভাবে কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হতো। ফলে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও জলজ পরিবেশও ক্ষতিগ্রস্ত হতো। পুনঃখননের ফলে খালটি এখন আবার স্বাভাবিক পানি ধারণ ও প্রবাহের সক্ষমতা ফিরে পেয়েছে।
স্থানীয় বাসিন্দা তৈয়ব আলী শেখ বলেন, “এই খাল পুনঃখনন আমাদের কৃষির জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আগে সময়মতো জমিতে চাষাবাদ করা কঠিন ছিল। এখন সেচব্যবস্থা সহজ হয়েছে। কৃষকরা আরও বেশি জমিতে আবাদ করতে পারবেন। এতে উৎপাদন বাড়বে এবং কৃষকের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে।”
কৃষক নিতাই মালি বলেন, “আগে বছরে দুই মৌসুমে চাষাবাদ করা যেত। এখন পর্যাপ্ত পানির কারণে তিন মৌসুমেই চাষাবাদের সুযোগ তৈরি হয়েছে। এটি আমাদের জন্য বড় অর্জন।”
স্থানীয় কৃষক মো. কামাল ফকির ১ আগস্ট- শনিবার সকাল দশটার সময় গণমাধ্যমকর্মীদের নিকট জানান “খাল পুনঃখননের সুফল শুধু কৃষিতেই সীমাবদ্ধ থাকবে না। পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আসায় দেশীয় মাছের উৎপাদনও বাড়বে। কৃষি ও মৎস্য—উভয় খাতেই এ খাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
স্থানীয় বাসিন্দা অধীর বর্ধন বলেন, “খালটি পুনঃখননের ফলে পানির প্রবাহ অনেক বেড়েছে। এতে কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। এলাকাবাসী এ উদ্যোগে অত্যন্ত আনন্দিত।”
গত ১৩ জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গৌরনদীর পুনঃখননকৃত বাটাজোড়–সরিকল খালের তীরে নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন একটি নিমগাছের চারা রোপণ করেন। এ সময় প্রধানমন্ত্রী খালের দুই তীরে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা এবং পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয়রা জানান, প্রধানমন্ত্রী ও তথ্য ও সম্প্রচারমন্ত্রীর রোপণ করা গাছগুলোর পরিচর্যা বর্তমানে গৌরনদী উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিয়মিতভাবে করা হচ্ছে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম বলেন, “এই ১০ কিলোমিটার খাল পুনঃখননের মূল উদ্দেশ্য ছিল পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, জলাবদ্ধতা দূর করা, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা। খালের দুই তীরে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা উপজেলা প্রশাসন নিশ্চিত করছে। কোথাও খালের পাড় ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় জনগণের সহযোগিতায় এই খাল ও বৃক্ষরোপণ কর্মসূচির সুফল দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”
স্থানীয়দের মতে, খালের দুই তীরে রোপণ করা গাছগুলো বড় হলে মাটি ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এলাকাবাসীর প্রত্যাশা, বাটাজোড়–সরিকল খালের নিয়মিত রক্ষণাবেক্ষণ অব্যাহত থাকলে কৃষি উৎপাদন, মৎস্যসম্পদ, সেচব্যবস্থা, নৌ-যোগাযোগ ও পরিবেশ—সব ক্ষেত্রেই দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আসবে। তাদের বিশ্বাস, এই প্রকল্প দক্ষিণাঞ্চলের টেকসই কৃষি ও পরিবেশ ব্যবস্থাপনার একটি সফল দৃষ্টান্ত হয়ে উঠবে

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd