1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  3. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  4. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  5. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  6. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  7. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  8. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  9. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  10. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  11. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  12. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
গৌরনদীতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি - Dailybanglarbarta.com        
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন অবৈধ ক্লিনিকে কথিত চিকিৎসকের নারী কেলেঙ্কারি ভাইরাল গৌরনদীতে ৪.৩৩ একর সরকারি খাসজমি উদ্ধার, ইকোপার্ক ও শিশু পার্ক নির্মাণের উদ্যোগ গৌরনদীতে ডোবায় ভাসছিলো নিখোঁজ যুবকের লাশ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত গৌরনদীতে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে অভিযান, একাধিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে CTCRP প্রকল্প এবং COVID-19 এর প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত সচিব গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা আহত

গৌরনদীতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেটের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন ও মাহিলাড়া কলেজ ছাত্রদলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন ২০২৬) দিনব্যাপী এ কর্মসূচির আওতায় মাহিলাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশ এবং গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাইফা-আল কাইয়ুম, মাহিলাড়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কাওসার সিকদার, মাহিলাড়া ইউনিয়ন ছাত্রদলের অন্যতম নেতা মো. হৃদয় শিকদার, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সদস্য সজিব হাওলাদার, মাহিলাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের ক্রীড়া সম্পাদক নাহিদ চোকদারসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ছাত্রদল বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন করে আসছে। বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি স্মরণানুষ্ঠান নয়, বরং পরিবেশ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ।

তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। তাই জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীকে সামনে রেখে এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যেও বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
কর্মসূচি শেষে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে নেতাকর্মীরা অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থেকে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd