
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সাইদুল আলম সেন্টু খান শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকার স্কয়ার হসপিটালে ভর্তি আছেন।
তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় গৌরনদী উপজেলা বিএনপি পৌর বিএনপি-সহ নলচিড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের মানুষের কাছে ২১ জুন বরিবার সকাল দশটার সময় সকলের নিকট দোয়া চেয়েছেন তিনি।
এক বার্তায় সাইয়েদুল আলম সেন্টু খান গণমাধ্যম কর্মীদের নিকট বলেন, বর্তমানে তিনি শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন। তিনি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা কামনা করেন, যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন।
এদিকে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করেন।