1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  3. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  4. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  5. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  6. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  7. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  8. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  9. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  10. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  11. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  12. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  13. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  14. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  15. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি হলেন তথ্যমন্ত্রী - Dailybanglarbarta.com        
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
বিমানবন্দরে যে কৌশলে দেশ ছেড়েছিলেন বেনজীর! বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি হলেন তথ্যমন্ত্রী পিকআপ চাঁপা দিয়ে হত্যার পরিকল্পনা করা হয় আরিফকে, অতঃপর “অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান: আগামী নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা” ভান্ডারিয়া ভিটাবাড়ীয়া ইউনিয়নে মশিউর রহমান মৃধার গৌরনদীর চাঁদশী ইউনিয়নে জনমত জরিপে এগিয়ে সাবেক চেয়ারম্যান এস এম তাইফুর রহমান কচি গৌরনদীতে পিআইবির এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন ঢাকা-বরিশাল মহাসড়কে হানিফ পরিবহনের ধাক্কায় আইসক্রিম বিক্রেতা নিহত একই নামের কারণে বিভ্রান্তি: মাদকসহ গ্রেফতারের খবরে প্রতিক্রিয়া, গৌরনদীর যুবদল নেতা-জসিম শরীফের গৌরনদীতে আহত বেওয়ারিশ ঘোড়ার বিনামূল্যে চিকিৎসা,মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পলাশ সরকার গৌরনদীতে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন বিএনপি নেতা মিজান মৃধা

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি হলেন তথ্যমন্ত্রী

  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৫৫ বার দেখা হয়েছে

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’-এর সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

​মন্ত্রণালয়ের স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ১০ জুন ২০২৬ তারিখে জারি করা এই অফিস আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে জনাব জহির উদ্দিন স্বপন-কে মনোনীত করা হয়েছে। উপ-সচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র বলছে, ২০১৪ সাল থেকে শেবাচিমের সভাপতির পদটি আগলে রাখেন বরিশাল- ১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ। এছাড়া ৩ মাস পর পর কমিটির সভা হওয়ার নিয়ম থাকলেও বছরে একটি সভাও হয়নি তৎকালীন সময়ে। এতে শেবাচিমের স্বাস্থ্যসেবা অকার্যকর হয়ে পড়ে।

অবশ্য ২০২৬সালের জুনে শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ও সদর হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনিত হয়েছিল ততকালীন আওয়ামী লীগ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে।

অপরদিকে দীর্ঘ সময় ধরে নানা সমস্যায় জর্জরিত শেবাচিম হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয় সচেতন মহলে গভীর উদ্বেগ রয়েছে। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় অনেকেই নতুন করে আশার আলো দেখছেন।

বরিশালবাসীর প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে হাসপাতালের দীর্ঘদিনের অনিয়ম ও সমস্যাগুলোর সমাধান হবে এবং এর মাধ্যমে সাধারণ রোগীদের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd