1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  6. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
বাবুগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ - Dailybanglarbarta.com        
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাছির উদ্দিন মৃধা গৌরনদী বাসস্ট্যান্ডে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কাজ করছেন ইউএনও ইব্রাহিম গৌরনদী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব আবুল হোসেন মিয়া গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ঈদ যাত্রায় বাড়ি ফেরা হলো না, মা-বাবার সঙ্গে লাশ হলো শিশু জান্নাত গৌরনদী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বদিউজ্জামান মিন্টু গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান আকবার গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুর রহমান শরীফ স্বপন গৌরনদী উপজেলাবাসি-কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ সরোয়ার আলম বিপ্লব গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান মুকুল খান ভাণ্ডারিয়ায় গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

বাবুগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

  • আপডেটের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১১৪ বার দেখা হয়েছে

বাংলার বার্তা ডেস্কঃ

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সরকারি বন বিভাগের গাছ কাটার অভিযোগ উঠেছে। উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান মামুন ও তার সহযোগীরা মিলে তিলের চর নতুন ব্রিজসংলগ্ন এলাকায় বন বিভাগের বিশাল আকৃতির একটি রেনট্রি গাছ কেটে নিয়ে যান বলে অভিযোগ।

এই ঘটনায় ১৯ জুন (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ বরাবর এলাকাবাসী লিখিত অভিযোগ দাখিল করেছেন। স্থানীয়দের দাবি, কাটা গাছটির মূল্য প্রায় অর্ধ লক্ষাধিক টাকা।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান মামুন তার লোকজন নিয়ে গাছটি কেটে নিয়ে যান। সংবাদ পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। তবে স্থানীয়রা তার প্রভাবের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তিনি আরও জানান, গাছ উদ্ধারে চেষ্টা চলছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। মামলার প্রস্তুতিও চলছে।

জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, আমি মৌখিকভাবে তাদের গাছ কাটতে নিষেধ করেছিলাম। কিন্তু তারা আমার কথা শোনেনি।

অভিযুক্ত ইউনিয়ন বিএনপি সদস্য সচিব সিদ্দিকুর রহমান মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। রাজনৈতিক প্রতিপক্ষরা আমার সুনাম ক্ষুণ্ণ করতে অপপ্রচার চালাচ্ছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd