1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
যে মূলমন্ত্রে দুর্নীতিমুক্ত হয়েছে গৌরনদী ভূমি অফিস, প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড মেহেদী হাসান - Dailybanglarbarta.com        
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ বিতরণ যে মূলমন্ত্রে দুর্নীতিমুক্ত হয়েছে গৌরনদী ভূমি অফিস, প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড মেহেদী হাসান গৌরনদীতে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি মিউটেশন (নামজারি) সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে জনসচেতনতামূলক কার্যক্রম জুলাইযোদ্ধা কারিনার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক আ.লীগ নেতাকে জিম্মি করে চাঁদার দাবিতে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর বিএনপি নেতার আগৈলঝাড়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে, চাচিকে নিয়ে পালানোর অভিযোগ গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ

যে মূলমন্ত্রে দুর্নীতিমুক্ত হয়েছে গৌরনদী ভূমি অফিস, প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড মেহেদী হাসান

  • আপডেটের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

গৌরনদী উপজেলা ভূমি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবার মাধ্যমে দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তুলেছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। তার ব্যতিক্রমী উদ্যোগ ও কঠোর মনিটরিংয়ের ফলে ভূমি অফিসে কমেছে দালালচক্রের দৌরাত্ম্য এবং বেড়েছে সাধারণ মানুষের আস্থা।
ভূমি অফিস সূত্রে জানা যায়, বর্তমানে গৌরনদী ভূমি অফিসে শতভাগ শুনানি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ভূমি সংক্রান্ত সেবার ফি, আর্থিক অনুসন্ধান ও প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সেবাপ্রার্থীদের আগেই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে। ফলে সাধারণ মানুষ হয়রানি ছাড়াই সহজে সেবা গ্রহণ করতে পারছেন।
জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি বৃহস্পতিবার “জনগণের কাছে এসিল্যান্ডের জবাব” নামে গণশুনানির আয়োজন করা হচ্ছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ সরাসরি উপস্থিত হয়ে নিজেদের অভিযোগ, সমস্যা ও পরামর্শ তুলে ধরছেন এবং তাৎক্ষণিক সমাধান পাচ্ছেন।
গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান জানান, আগামী ১৯, ২০ ও ২১ তারিখে গৌরনদীতে ভূমি মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে তিনি জানান।
উপজেলার সচেতন মহল মনে করছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার এই কার্যক্রমের ফলে গৌরনদী ভূমি অফিসে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd