1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. arifsarde01787267587@gmail.com : Arif Sarder : Arif Sarder
  4. arohi67447@gmail.com : Arohi Mim : Arohi Mim
  5. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  6. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  7. ayeanemail@gmail.com : MD AYAN : MD AYAN
  8. bahadurmohammadismail@gmail.com : Mohammad Ismail Bahadur : Mohammad Ismail Bahadur
  9. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  10. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  11. gaffer7254@gmail.com : maa music : maa music
  12. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  13. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  14. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  15. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  16. limonmolla19827@gmail.com : limon Molla : limon Molla
  17. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  18. mdeusouf222@gmail.com : Md Eusouf : Md Eusouf
  19. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  20. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  21. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  22. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  23. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  24. mg2606636@gmail.com : Mintu Ghosh : Mintu Ghosh
  25. mhossainrh@gmail.com : Md Hossain RH : Md Hossain RH
  26. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  27. tubatelecom8@gmail.com : Nasir Uddin : Nasir Uddin
  28. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  29. nuruddinakon2018@gmail.com : Nuruddin Akon : Nuruddin Akon
  30. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  31. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  32. rumanaafrinraika@gmail.com : Rumana Afrin Raika : Rumana Afrin Raika
  33. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  34. sarwarmolla68@gmail.com : sarwar molla66 : sarwar molla66
  35. sawon8359@gmail.com : Sawon Sikder : Sawon Sikder
  36. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  37. shakibalhasan0693@gmail.com : Shakib Al Hasan : Shakib Al Hasan
  38. shihabhossainbd1995@gmail.com : SHIHAB HOSSAIN : SHIHAB HOSSAIN
  39. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  40. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  41. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  42. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
অতিরিক্ত বিদ্যুৎ বিল’ নিয়ে অপপ্রচার চালালে আইনানুগ ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ উজিরপুরে রাস্তার পাশ থেকে বিপুল পরিমান সরকারি কম্বল উদ্ধার গৌরনদীতে যথাযথ প্রক্রিয়ায় খাল পুনঃখনন শেষে সরকারের কোষাগারে ফিরল-৭৬ লাখ ৯ হাজার ২৭৫ টাকা আগৈলঝাড়ায় তীব্র লোডশেডিং, চরম দুর্ভোগে জনজীবন। গৌরনদীতে সিসিভিবিতে ইউএনও-র বৃক্ষরোপণ ও চারা বিতরণ। ভাইরাল হওয়া কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ জলিল সাময়িক বরখাস্ত ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরি করতেন তারা, এরপর কী ঘটল? গৌরনদীতে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আ’টক। গৌরনদীর বাটাজোড়–সরিকল খাল পুনঃখননে ফিরেছে প্রাণ। কৃষি, মৎস্য, সেচ ও পরিবেশে ইতিবাচক পরিবর্তনের আশা গৌরনদীতে মাদক বিরোধী আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সব কার্যক্রম মনঃপূত না হলেও তাদের কিছুতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি বলেন, মনে রাখতে হবে- এ সরকারের ব্যর্থতা মানে আমাদের সবার ব্যর্থতা। হাজারো শহীদের আত্মদান আর ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষের ত্যাগ-তিতিক্ষার গণ আন্দোলনের ফসল এ সরকার জনগণেরই সরকার। তবে তারা (অন্তর্বর্তী সরকার) নিজেরা যাতে নিজেদের ব্যর্থতার কারণ না হন, সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে। গতকাল ছিল ‘বিশ্ব গণতন্ত্র দিবস’। এ উপলক্ষে বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনি রোডম্যাপে উঠবে দেশ। সুতরাং, আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস, ভালোবাসা অর্জন করি। জনগণের সঙ্গে থাকি। জনগণকে সঙ্গে রাখি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশ সমন্বয়কের দায়িত্বে ছিলেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল। পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও ঢাকা মহানগর বিএনপি উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

সমাবেশে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবদীন, ড. আসাদুজ্জামান রিপন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, হাবিব উন-নবী খান সোহেল, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বিএনপি নেতা আফরোজা খানম রিতা, গিয়াস উদ্দীন আহমদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, কৃষক দল সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, স্বেচ্ছাসেবক দলের রাজিব আহসান, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা দল সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত প্রমুখ।

ভারপপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিগত ১৫ বছর বাংলাদেশ ছিল মাফিয়া চক্রের দখলে। ফ্যাসিস্ট মাফিয়া চক্র দেশকে সম্পূর্ণ ভঙ্গুর করে দিয়েছিল। গত দেড় দশকে দেশ থেকে ১৭ লাখ কোটি টাকারও বেশি বিদেশে পাচার করেছে। মাফিয়া চক্র শুধু অর্থনীতিকে ধ্বংস করেনি, তারা দেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। দেশকে আমদানিনির্ভর ও পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলো পর্যন্ত দেউলিয়া করে দিয়েছে। একটা দেশ কতটুকু সভ্য, তা আইনশৃঙ্খলা বাহিনীর আচরণে ফুটে ওঠে।
তারেক রহমান আরও বলেন, আওয়ামী লীগ দেশকে দেউলিয়া করে পরনির্ভরশীল করে দিয়েছিল। তাদের দুর্নীতি ও লুটপাটের কারণে দেশ ১০০ বিলিয়ন ডলার সমপরিমাণের ঋণে জর্জরিত। যে নিষ্পাপ সন্তান আজকে দেশে জন্ম নিচ্ছে তার মাথায় দেড় লাখ টাকার ঋণ। স্বৈরাচারের বিদায়ের সঙ্গে সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের চক্রটি প্রশাসনে এখনো সক্রিয়। তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুতরাং, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। জনগণকে তাদের পাশে থেকে সহযোগিতা করতে হবে। কিন্তু অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিমূলক থাকতে হবে। অন্তর্বর্তী সরকারকে বেশকিছু সংস্কারের উদ্যোগ নিতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এবারের গণ অভ্যুত্থান ছিল ব্যতিক্রম। মানুষের প্রথম কাজই হবে ভোটাধিকার প্রতিষ্ঠা। নতুন ভোটারের সংখ্যা আড়াই কোটি বেড়েছে। কিন্তু তারা কেউ ভোট দিতে পারেনি। বিএনপি বিশ্বাস করে, দেশের অর্ধেক নারী ও তরুণ প্রজন্মকে রেখে দেশ এগিয়ে যেতে পারবে না।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশে যাত্রার জন্য আরও কিছু সময় ও পথ আমাদের পাড়ি দিতে হবে। এজন্য সন্ত্রাস নয়, বরং ধৈর্য ধরতে হবে। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন। জনগণের সরকার না হওয়া পর্যন্ত সরকারকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের জবাবদিহি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিশ্চিত করা হয়ে থাকে। তবে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার টেকসই হয় না। বাংলাদেশ কিংবা যেকোনো দেশেই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার। তাই জনগণ অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছেন, রাখবেন। তবে কোনো একপর্যায়ে অন্তর্বর্তী সরকারের জবাবদিহিও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয়। সুতরাং, জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের সব সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেটও হওয়া জরুরি।

তিনি বলেন, আমি আগেও বলেছি, ক্ষমতার পরিবর্তন মানে শুধুই রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। তাই প্রতিটি রাজনৈতিক নেতা-কর্মীর মনে রাখা প্রয়োজন রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের আচার-আচরণেও গুণগত পরিবর্তন জরুরি। তিনি বলেন, বাংলাদেশের বীর ছাত্র-জনতা, নারী-শিশু, কৃষক-শ্রমিক সব শ্রেণি-পেশার সর্বস্তরের জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি। তবুও স্বৈরশাসন মেনে নিতে রাজি নয়। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্রকামী বীর জনগণকে জানাই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের শুভেচ্ছা।

তারেক রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদি মৃত্যুবরণ করেছেন, যারা আহত হয়েছেন, হাত-পা-চোখ হারিয়েছেন কিংবা চিরতরে পঙ্গুত্ববরণ করেছেন- দেশের গণতন্ত্রকামী জনগণ আজীবন তাদের এই আত্মত্যাগ এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। হতাহতদের প্রতিটি পরিবারের প্রতি অবশ্যই রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, লাখো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র-রাজনীতি, শাসন-প্রশাসন হওয়ার কথা ছিল গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। অথচ গত ১৫ বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল। দেশে-বিদেশে পলাতক স্বৈরাচার বিনাভোটের সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অব দ্য মাফিয়া বাই দ্য মাফিয়া ফর দ্য মাফিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পতিত স্বৈরাচারের পলায়নের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-মানবিক বাংলাদেশ গড়ার পথে প্রধান বাধা দূর হয়েছে। তবে বাধা দূর হলেও মাফিয়া চক্রের রেখে যাওয়া ১৫ বছরের জঞ্জাল দূর হয়নি। এই জঞ্জাল দূর করে জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে। তবে মাফিয়া চক্রের প্রধান হাসিনা দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের অভ্যন্তরে থেকে কিংবা রাজনীতির ছদ্মাবরণে অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা অব্যাহত রেখেছে।

তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের সব সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেটও হওয়া জরুরি। এ জন্যই অগ্রাধিকারভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার। কারণ, জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কার্যক্রমের প্রক্রিয়ায় জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন-গণতন্ত্র কিংবা সংস্কার কোনোটিই টেকসই এবং কার্যকর হয় না। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটারের ভোট প্রদানের অধিকার নিশ্চিত করে ভোটারদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। সেই লক্ষ্যে বিশেষ করে নির্বাচন কমিশন, জনপ্রশাসনের সংস্কার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ‘সক্ষম এবং উপযুক্ত’ করে গড়ে তুলতে অগ্রাধিকারভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই বেশকিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। তবে বিএনপি মনে করে অন্তর্বর্তী সরকার এজেন্ডা সেটিংয়ের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করতে না পারলে গণ অভুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী চক্র নানা সুযোগ গ্রহণ করতে পারে। এর কিছু আলামত ইতোমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে। এবারের গণ অভ্যুথানের চরিত্র অতীতের যে কোনো গণ অভ্যুথানের চেয়ে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? কারণ পলাতক স্বৈরাচারের অবৈধ শাসনকালে সব গণতান্ত্রিক অধিকার মানবাধিকার হারিয়ে জনগণ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েছিল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বও হারাতে বসেছিল।

তারেক রহমান বলেন, এবারের গণ অভ্যুথানের মধ্য দিয়ে কেবল মানুষের অধিকারই প্রতিষ্ঠিত হয়নি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে। দেশ এবং জনগণ এখন গুম, খুন, অপহরণ আর বিভীষিকাময় ‘আয়নাঘর’-এর আতঙ্কমুক্ত, স্বাধীন। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার পর এবার দেশ এবং জনগণের স্বাধীনতা সুরক্ষায় প্রথম কাজ হতে হবে রাষ্ট্র এবং সমাজে মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি মনে করে, দেশের জনশক্তির অর্ধেক নারী এবং তারুণ্যের এই বৃহৎ অংশকে, রাজনৈতিক অংশীদারির বাইরে রেখে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। সংবিধান কিংবা প্রবিধানে যাই থাকুক জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে সংস্কার প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কার কার্যক্রমেরই কার্যকর ফল পাওয়া যাবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্র-রাজনীতি এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি দলীয় রাজনৈতিক কার্যক্রম সংস্কারের লক্ষ্যে ২০২৩ সালেই বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিল। তবে, ঘোষিত ৩১ দফাই শেষ কথা নয়। বিএনপি মনে করে, রাষ্ট্র কিংবা রাজনীতি, সব ক্ষেত্রেই সংস্কার কার্যক্রম একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া। সুতরাং, রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচির আরও প্রয়োজনীয় পরিবর্তন-পরিমার্জনকেও বিএনপি স্বাগত জানায়।

তারেক রহমান বলেন, এমনকি কেউ যদি মনে করেন, একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরও নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতেও দোষের কিছু নেই। কারণ শেষ পর্যন্ত, জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা কাকে সমর্থন জানাবে। কিংবা কাকে সমর্থন দেবে না। এ কারণেই, বিএনপি বারবার জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছে। বিএনপি মনে করে, একমাত্র অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই, রাষ্ট্র- রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে জনগণের প্রত্যক্ষ অংশীদারি তৈরি হয়।

তিনি আরও বলেন, গণ অভ্যুত্থান কিংবা সংস্কার কার্যক্রম নিয়ে রাজনীতির মাঠে নানারকম কথা হচ্ছে। গণতান্ত্রিক রাজনীতিতে এটি একটি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য রীতি। প্রত্যেকেই তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন, এটিই স্বাভাবিক। এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। একজন রাজনৈতিককর্মী হিসেবে আমি বিশ্বাস করি, ফৌজদারি অপরাধের বিচার যেমন বিচারিক আদালতে হয়, ঠিক তেমনি রাজনৈতিক কর্মকা কিংবা রাজনৈতিক আচরণের বিচার হয় জনগণের আদালতে। আমি আগেও বলেছি, ক্ষমতার পরিবর্তন মানে শুধুই রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। তাই প্রতিটি রাজনৈতিক নেতা-কর্মীর মনে রাখা প্রয়োজন রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের আচার-আচরণেও গুণগত পরিবর্তন জরুরি। সুতরাং, আমার আহ্বান থাকবে- কোনো প্রলোভন কিংবা উসকানিতে বিভ্রান্ত না হয়ে জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজের নেতৃত্বদানের জন্য নিজেদের প্রস্তুত রাখুন। তিনি বলেন, হাজারো শহীদের রক্তস্নাত এই রাজপথে আজ আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতির অর্থ হলো ছাত্র-জনতার কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রাপথে বাংলাদেশের পক্ষের শক্তিকে হয়তো আরও ত্যাগ স্বীকার করতে হবে। আরও কিছু পথ পাড়ি দিতে হবে। তবে সেই পথ সন্ত্রাস-সংঘর্ষ-প্রতিশোধ কিংবা প্রতিহিংসার নয়। সেই পথ হবে ধৈর্য-সহনশীলতা এবং সমঝোতার।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd