1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  6. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
সাবেক পৌর মেয়র ও কাউন্সিলরসহ ১৮ জন কারাগারে - Dailybanglarbarta.com        
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাছির উদ্দিন মৃধা গৌরনদী বাসস্ট্যান্ডে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কাজ করছেন ইউএনও ইব্রাহিম গৌরনদী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব আবুল হোসেন মিয়া গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ঈদ যাত্রায় বাড়ি ফেরা হলো না, মা-বাবার সঙ্গে লাশ হলো শিশু জান্নাত গৌরনদী বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বদিউজ্জামান মিন্টু গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান আকবার গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শফিকুর রহমান শরীফ স্বপন গৌরনদী উপজেলাবাসি-কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ সরোয়ার আলম বিপ্লব গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান মুকুল খান ভাণ্ডারিয়ায় গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

সাবেক পৌর মেয়র ও কাউন্সিলরসহ ১৮ জন কারাগারে

  • আপডেটের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাকেরগঞ্জে বিএনপির প্রস্তুতি সভায় আওয়ামী লীগের অতর্কিত হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া এবং তিন সাবেক কাউন্সিলরসহ ১৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে। বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তানভীর বুধবার (১৩ নভেম্বর) তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

কারাগারে প্রেরিত অন্যান্য আসামিরা হলেন সাবেক জেলা পরিষদ সদস্য মাসুদ আলম খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, পৌর যুবলীগ সভাপতি খন্দকার জিয়াউর রহমান রিপন, পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দেবনাথ, যুবলীগ নেতা হাফিজুল ইসলাম, মাহফুজ মুসুল্লি, নূরুল আমিন মাহাবুব, সৈয়দ আরিফুর রহমান, পরিতোষ, ভরপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন গাজী, গারুড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস নান্টু, সাবেক ইউপি সদস্য ফারুক হাওলাদার, সোহেল রানা, শফিক ডাকুয়া, এবং ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৭ আগস্ট গারুরিয়া ইউনিয়নে বিএনপির এক সাংগঠনিক সভায় যোগ দিতে দলটির ২৫০-৩০০ জন নেতাকর্মী দেলোয়ার হোসেন হাওলাদারের বাড়ির সামনে জড়ো হয়। বিকেল ৫টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে ১৫০-২০০ জনের একটি দল ধারালো দা, রামদা ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা বিএনপির অন্তত ৫০ জন নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং নগদ টাকা, মোবাইলসহ আনুমানিক ৫ লক্ষ ৭০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়। হামলাকারীরা ইজিবাইক, অটোরিকশা, মোটরসাইকেলসহ কয়েকটি দোকান ভাঙচুর করে এবং এলাকায় ত্রাস সৃষ্টি করে।

এই ঘটনায় গত ৭ নভেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা হাসান সিকদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে নামধারী ৯০ জনসহ অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd