1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  6. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  7. gaffer7254@gmail.com : maa music : maa music
  8. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  9. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  10. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  11. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  12. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  13. mdeusouf222@gmail.com : Md Eusouf : Md Eusouf
  14. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  15. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  16. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  17. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  18. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  19. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  20. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  21. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  22. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  23. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  24. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  25. shakibalhasan0693@gmail.com : Shakib Al Hasan : Shakib Al Hasan
  26. si8172901@gmail.com : Suma Islam : Suma Islam
  27. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  28. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  29. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন কালকিনি রমযানপুর বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ে নারীসহ যুবদল কর্মী, এলাকায় চাঞ্চলের সৃষ্টি গৌরনদীতে সাড়ে তিনঘন্টা কচুরিপানার মধ্যে লুকিয়ে থেকেও শেষরক্ষা হয়নি গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের নেতৃত্বে রাজস্ব আদায়, সততা ও জনসেবায় বদলে যাচ্ছে গৌরনদী ভূমি অফিস, রাজস্ব আদায়ে নতুন রেকর্ড গৌরনদী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সভা অনুষ্ঠিত বরিশালে মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় আহত ৫ আগৈলঝাড়ায় ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি ব্যবহার, কঠোর অবস্থানে প্রশাসন গৌরনদী পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী – মাওলানা হাফিজুর রহমান গৌরনদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ২

আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

শফিকুল ইসলাম আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা। 

বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী।
বুধবার বিকেলে আগৈলঝাড়া-পয়সারহাট আঞ্চলিক সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার গৈলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দৌড়াত্বে অতিষ্ঠ এলাকাবাসী। এসব মাদক প্রকাশ্যে বেচাকেনা হচ্ছে। যার ফলে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড বেড়ে গেছে।

এ নিয়ে মাদক বিক্রি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে বিভিন্ন সভা-সেমিনার করে আসছে স্থানীয়রা। এতে মাদক বিক্রি সেবনকারীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসায়ীদের ধরে পুলিশে দিলেও মাদক ব্যবসায়ীরা কিছুদিন পরেই মুক্তি পেয়ে যায়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাকিব সরদার, আজিজুল সিকদার, সুমন বেপারী, রাফসান, নিরব হোসেন, জিহাদ বেপারী, তাজকির আহমেদ, মারুফ কাজী, আসাদুল মোল্লা, রিয়াজ হোসেন প্রমুখ।
পরে মানববন্ধন শেষে উপজেলা হাসপাতালের সামনে থেকে মাদক বিরোধী মিছিল নিয়ে নীমতলা বাসস্ট্যান্ড হয়ে আবার হাসপাতালের সামনে এসে শেষ হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd