
গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী ফায়ার সার্ভিস সংলগ্ন তাঁত বোর্ডের সামনে বাস, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. বাবুল ঘরামী (৩০)নামে একজন ঘটনাস্থানে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় ।
স্থানীয় বাসিন্দা মোঃ আলাউদ্দিন জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী অংশে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। একের পর এক প্রাণহানির ঘটনায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয় গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহসীন হোসেন বলেন নিহতর পরিবার থেকে কোন লিখিত অভিযোগ দেওয়া হয় নাই,লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।
নিহত মো. বাবুল ঘরামীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।