
স্টাফ রিপোর্টার, মোঃ মেহেদী হাসান
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাসাইল ইকরা নূরানী মাদ্রাসায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বিভিন্ন লাইনের তার কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, রাতে দুর্বৃত্তরা মাদ্রাসার বিভিন্ন বৈদ্যুতিক লাইনের তার কেটে নিয়ে যায়। এ সময় তারা কয়েকটি তারের বাক্সও ভেঙে ফেলে। পরে সেখানে থাকা নগদ প্রায় ৩ হাজার ৫০০ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর মাদ্রাসার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিদ্যুৎ ব্যবস্থা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাসাইল ইকরা নূর নূরানী মাদ্রাসার মুহতামিম ও প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলাম।
অভিযোগে তিনি জানান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মাদ্রাসার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বিভিন্ন লাইনের তার কেটে নিয়ে যায়। পাশাপাশি তারের বাক্স ভাঙচুর করে নগদ টাকা নিয়ে যায়। এতে মাদ্রাসার সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আগৈলঝাড়া থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে এস আই সমির মাদ্রাসায় গিয়ে ঘটনাটি তদন্ত করে জানিয়েছেন দ্রুত আমরা আইন আনুক ব্যবস্থা নিব