চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় সব শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানার সুযোগ রাখা হয়েছে।
এদিকে, গত বছর অর্থাৎ ২০২৫ সালে ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় সম্মিলিত পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে।












Leave a Reply