
মোঃ মেহেদী হাসান
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের
মা-য়ের ৮২ তম জন্মদিন উপলক্ষে বরিশালের গৌরনদীতে দোয়া, মোনাজাত অনুষ্ঠানিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) গৌরনদী কেন্দ্রীয় সরকারি কলেজ মসজিদে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক
ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বাদিউজ্জামান মিন্টু, সদস্য সচিব মো. জহির সাজ্জাদ হানান, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক
মো. জাকির হোসেন শরীফ, সদস্য সচিব মো. শফিকুর রহমান শরিফ স্বপন, গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন, গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম ও সাধারণ সম্পাদক মো. মুন্না খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব আব্দুর জব্বার খান, মো. দেলোয়ার হোসেন সরদার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার হোসেন পান্নুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া ও মোনাজাতে স্থানীয় মুসল্লিরাও অংশ নেন। মোনাজাত শেষে মসজিদের মুসল্লি ও উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তবারক বিতরণ করা হয়