1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  4. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  5. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  6. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
গৌরনদীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি কর্মশালা - Dailybanglarbarta.com        
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীবাসীসহ দেশ-বিদেশের সবাইকে ঈদ শুভেচ্ছা জানালেন আবুল হোসেন মিয়া সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আসন্ন পবিত্র-ঈদ-উল আযহা উপলক্ষে র‌্যাব-৮, সিপিসি-১ এর দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে গৌরনদীতে ছয় বছরের শিশুকে যৌণ হয়রানি, বখাটেকে গণধোলাই তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জন জরুরি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উজিরপুরে ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সহায়তা, শিশুদের উপহার বিতরণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন—এমপি সান্টু গৌরনদীর ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করে প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড গৌরনদীতে বজ্রপাতে নিহত দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান গৌরনদীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি কর্মশালা গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৫ জন আহত রামিসার ফ’রে’নসিক রিপোর্টে বেরিয়ে এলো চা’ঞ্চল্যকর তথ্য

গৌরনদীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি কর্মশালা

  • আপডেটের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

গৌরনদী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন-৩য় পর্যায় প্রকল্পের উদ্যোগে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে এক পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে রোববার সকাল দশটার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও ও সংবাদ কর্মিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহীম । তিনি বক্তব্যে বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার, আগৈলঝাড়া উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী সুচিত্রা বাড়ৈ, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শিল্পী বনিক। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গৌরনদী উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী মোঃ দলোয়ার হোসেন।

কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম সাধারণ মানুষের কাছে আরও সহজভাবে তুলে ধরতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে ইউনিয়ন পর্যায়ে প্রচার-প্রচারণা বৃদ্ধি, স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ এবং সামাজিক বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সামাজিক শান্তি বজায় রাখার বিষয়ে মতামত তুলে ধরা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd