
মোঃ মেহেদী হাসান
গৌরনদীতে নিরাপদ অভিবাসন এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে উপজেলা প্রশাসন ও গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর যৌথ আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “কারিগরি শিক্ষা নিলে দেশ-বিদেশে কর্ম মিলে।
প্রধান অতিথিতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন, এমপি। সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাশার আল মামুন ছিদ্দিকী, গৌরনদী পৌর নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার (পিএএ), উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী শেখ, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. জহুরুল ইসলাম জহির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস হালদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব হ্রাস এবং বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণে কারিগরি শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বিদেশগামী কর্মীদের বৈধ প্রক্রিয়ায় বিদেশে যাওয়া, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং সরকারি নির্দেশনা অনুসরণের বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, বিদেশে কর্মসংস্থানের জন্য আগ্রহীদের নিজ নামে ব্যাংক হিসাব, বৈধ ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করতে হবে। পাশাপাশি টিটিসিতে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন করলে বিদেশের শ্রমবাজারে ভালো কর্মসংস্থান ও অধিক আয়ের সুযোগ সৃষ্টি হয়। তিনি দালালের মাধ্যমে নয়, সরকারি অনুমোদিত প্রক্রিয়ায় বিদেশে দক্ষ মানবসম্পদই দেশের অন্যতম বড় সম্পদ। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি তরুণদের কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান।
সেমিনারে টিটিসির প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, শিক্ষার্থী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি নিরাপদ অভিবাসন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে টিটিসির কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা