1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  6. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  7. gaffer7254@gmail.com : maa music : maa music
  8. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  9. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  10. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  11. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  12. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  13. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  14. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  15. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  16. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  17. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  18. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  19. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  20. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  21. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  22. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  23. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  24. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
গৌরনদীতে বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি - Dailybanglarbarta.com        
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
২০ বছর হাফ ভাড়ার সুবিধা নিয়ে কী প্রতিদান দেন শিক্ষার্থীরা, চালকের প্রশ্ন বরিশালে পুলিশের অভিযানে পালাতে গিয়ে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেন্টু খানের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন ‘সামনে আসবি না, মাইরা ফালামু’: যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি গৌরনদী উপজেলা নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের দোয়া ও সমথর্ন চেয়েছেন- তানিয়া মাহমুদ বিদ্যুৎ না থাকায় বাইরে আড্ডার সময় ডাকাতদলের হামলা এসিল্যান্ডসহ আহত ৬ পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু গৌরনদীতে ৩ বছরের শিশুকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভনে ধর্ষণ, বৃদ্ধ পলাতক ৫ বছর পর রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

গৌরনদীতে বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৯৬ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে বেশকিছু দিন থেকে ফেসবুক ফেইক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন যুবদল নেতা মোঃ উজ্জ্বল সরদার, পৌর ছাএদলের যুগ্ম আহবায়ক মোঃ হিরা রহমান সাদ্দাম, ছাএদল নেতা মোঃ রমজান ডাক্তার সহ স্হানীয় নেতাকর্মীরা।
গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের সম্মান ও নিরাপত্তা রক্ষার্থে আজ শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাতটায় গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকে একাধিক ভুয়া আইডি খুলে বদিউজ্জামান মিন্টুকে জড়িয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট ছড়িয়ে দিচ্ছে। এসব পোস্টে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার রাজনৈতিক ও ব্যক্তিগত ইমেজ ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার অনুসারীরা।
এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বদিউজ্জামান মিন্টু গৌরনদীর একজন পরিচ্ছন্ন ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব। দলের দুঃসময়ে তিনি সবসময় রাজপথে সক্রিয় ছিলেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
তারা আরও বলেন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো একটি গুরুতর অপরাধ। যারা এসব অপপ্রচারে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

নেতাকর্মীদের মতে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি ও নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি। এ ধরনের কর্মকাণ্ড রোধে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলেও তারা মনে করেন।
এদিকে থানায় জিডি দায়েরের পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে বলে জানা গেছে। প্রযুক্তির সহায়তায় ভুয়া আইডিগুলোর উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

বদিউজ্জামান মিন্টুর সমর্থকরা সকলকে গুজবে কান না দিয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা বলেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছে। তাই সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব সত্য-মিথ্যা যাচাই করে তবেই কোনো কিছু শেয়ার করা।
শেষে তারা বলেন গৌরনদীর জনগণ সবসময় সত্যের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তারা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd