1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
গৌরনদীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - Dailybanglarbarta.com        
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
নিউজ পোর্টাল প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি গৌরনদীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও ইব্রাহিম গৌরনদীতে ‘দৈনিক ভোরের ঠিকানা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া মোনাজাত ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, নেপথ্যে পরকীয়া গৌরনদীতে একইদিনে পাগলা কুকুরের কামরে ১৪ জন আহত গৌরনদী ইউএনওর বিরুদ্ধে ষরযন্ত্র করে মিথ্যাচার চালানোর অভিযোগ গৌরনদী পৌর প্রশাসকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভ প্রকাশ গৌরনদীতে ইউএনও’কে ভুয়া উকিল নোটিশ গৌরনদীর আলোচিত ‘অপহরণ’ মামলা: ভোরে অভিযান চালিয়ে দিপান্বীতা সরকারকে উদ্ধার, স্বেচ্ছায় যাওয়ার দাবি

গৌরনদীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

‎৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬ উপলক্ষে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে রবিবার সকালে র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র্যা লি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে গৌরনদী প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‎গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, সাংবাদিক মনীষ চন্দ্র বিশ্বাস, নারায়ন চন্দ্র ।

‎‎সভাপতির বক্তব্যে সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা শুধু সাংবাদিকদের দায়িত্ব নয়, এটি রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একজন সাংবাদিকের প্রধান কর্তব্য। বর্তমান সময়ে নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমাদের পেশাগত নৈতিকতা বজায় রেখে সাহসিকতার সাথে কাজ করতে হবে।”‎সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক খোকন আহমেদ হীরা, সহ-সভাপতি এম আলোম, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সদস্য এস এম মোশারফ, সোলায়মান তুহিন, মো. আনিচুর রহমান, আবু সাঈদ, মো. পলাশ তালুকদার, শামীম মীর, মো. শাহীন, মো. সবুজ, মো. মোস্তফা, মো. শফিকুর রহমান সোহাগ, মো. নাঈমুল ইসলাম, তানবিরুল ইসলাম সোহেল এবং সহযোগী সদস্য আশরাফুল আমিন নিলয় প্রমুখ। ‎অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য মো. লিটন খান। সভায় স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উত্তরণ সাংস্কৃতিক সংঘের উদ্যোগে প্রতিষ্ঠাতার স্মরণ সভা অনুষ্ঠিত গৌরনদী প্রতিনিধি “অপসংস্কৃতি বর্জন করে সুস্থ সংস্কৃতির বিকাশ”-এই লক্ষ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুরে উত্তরণ সাংস্কৃতিক সংঘের উদ্যোগে শনিবার সংঘের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠাতা কাজী বোরহানুল ইসলামসহ প্রয়াত সদস্যদের এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্মরন সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারন সম্পাদক কবি আ্ব্দুল হাকিম। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্মরণ সভায় প্রয়াত সদস্য ও গুণীজনদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রয়াতদের নামের তালিকা প্রকাশ, এক মিনিট নীরবতা পালন করা হয়। স্মরন সভায় আলোচক ছিলেন বরিশাল সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মোতালেব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম আগরপুর কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান সেলিম, কবি ও সাহিত্যিক মহাদেব বসু, বাংলা ভাষা ও ক্ঙালী সংস্কৃতি সমাজের সাধারন সম্পাদক মনীষ বিশ্বাস, শিক্ষাবিদ আমিনুর রহমান খোকন, ক সাবেক প্রধান শিক্ষক বাবু মনতোষ চন্দ্র, কবি সোহরাব শরীফ। বক্তারা বলেন, সমাজে দিন দিন অপসংস্কৃতির প্রভাব বাড়ছে, যা রোধ করতে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করা জরুরি। তারা নতুন প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল সংস্কৃতির ধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, স্মৃতিচারণ ও নানা সাংস্কৃতিক আয়োজন করা হয় । “যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে”এমন আবেগঘন উচ্চারণের মাধ্যমে প্রয়াতদের স্মরণ করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রকাশ রায় ও অঞ্জনা রায়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd