
গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন এবং নিজ হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
এ সময় মন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।