1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  6. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  7. gaffer7254@gmail.com : maa music : maa music
  8. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  9. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  10. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  11. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  12. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  13. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  14. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  15. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  16. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  17. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  18. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  19. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  20. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  21. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  22. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  23. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  24. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
গৌরনদীর আলোচিত ‘অপহরণ’ মামলা: ভোরে অভিযান চালিয়ে দিপান্বীতা সরকারকে উদ্ধার, স্বেচ্ছায় যাওয়ার দাবি - Dailybanglarbarta.com        
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
বরিশালে পুলিশের অভিযানে পালাতে গিয়ে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেন্টু খানের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন ‘সামনে আসবি না, মাইরা ফালামু’: যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি গৌরনদী উপজেলা নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের দোয়া ও সমথর্ন চেয়েছেন- তানিয়া মাহমুদ বিদ্যুৎ না থাকায় বাইরে আড্ডার সময় ডাকাতদলের হামলা এসিল্যান্ডসহ আহত ৬ পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু গৌরনদীতে ৩ বছরের শিশুকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভনে ধর্ষণ, বৃদ্ধ পলাতক ৫ বছর পর রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক অনলাইন জুয়ার মরণনেশায় বরিশালের তরুণ ও যুবসমাজ

গৌরনদীর আলোচিত ‘অপহরণ’ মামলা: ভোরে অভিযান চালিয়ে দিপান্বীতা সরকারকে উদ্ধার, স্বেচ্ছায় যাওয়ার দাবি

  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৩০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

গৌরনদী থানায় দায়েরকৃত আলোচিত অপহরণ মামলার ভুক্তভোগী দিপান্বীতা সরকারকে উদ্ধার করেছে পুলিশ।
২৮ এপ্রিল বুধবার ভোর ৬ টার দিকে মাদারীপুর ও রাজধানীর কামরাঙ্গীরচরে টানা কয়েক ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার তদন্তে নেমে প্রথমে মাদারীপুর এলাকা থেকে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে আরও এক আসামিকে আটক করা হয়। পরে তাদের জবানবন্দির সূত্র ধরে কামরাঙ্গীরচরে রিতাজ নামক এক যুবকের নানার বাড়িতে ভোরে সাঁড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ।
গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দিপান্বীতা সরকারকে উদ্ধার করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ইতোমধ্যে তার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে বক্তব্য চাওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রেক্ষাপট ও বিতর্ক: ঘটনার নেপথ্যে রয়েছে একটি চাঞ্চল্যকর সামাজিক প্রেক্ষাপট। দিপান্বীতা সরকার, যিনি বর্তমানে তাবাসসুম আক্তার নুর নামে পরিচিত, কয়েকদিন আগে হিন্দু ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে তিনি ঢাকার কামরাঙ্গীরচরের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে রিতাজের সাথে নোটারির মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দিপান্বীতা দাবি করেন, তিনি স্বেচ্ছায় রিতাজের সাথে গেছেন এবং তাকে কেউ অপহরণ করেনি। ভিডিওতে তিনি বলেন, পরিবারের মানসিক ও শারীরিক নির্যাতন থেকে বাঁচতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
তবে তার পরিবার বিষয়টি মেনে নেয়নি এবং তাকে উদ্ধারের দাবিতে অপহরণ মামলা দায়ের করে। একপর্যায়ে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা মিলে কামরাঙ্গীরচরে গিয়ে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও নানা ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে। এখনো এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বিবৃতি পাওয়া যায়নি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd