
গৌরনদী উপজেলার ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করে প্রশংসায় ভাসছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মো. মেহেদী হাসান।
জানা গেছে, বিগত দিনে গৌরনদী উপজেলা ভূমি অফিস হিসেবে পরিচিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়টি দুর্নীতির আখড়ায় পরিণত হয়। এ নিয়ে তৎকালীন সময়ে একাধিক সংবাদপত্রে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম জানান, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৩১ আগস্ট ২০২৫ তারিখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন মো. মেহেদী হাসান। তিনি একজন সৎ ও দক্ষ কর্মকর্তা। তার দক্ষ নেতৃত্বের ফলে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়টি এখন দুর্নীতিমুক্ত।
উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, এসিল্যান্ড মো. মেহেদী হাসান তার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে কাজ করানোর ফাঁকে ফাঁকে তাদের দুর্নীতির কৌশলগুলো চিহ্নিত করেন এবং দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের শনাক্ত করেন।
এরপর এসিল্যান্ড মো. মেহেদী হাসান দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অন্যত্র বদলি করে অপেক্ষাকৃত সৎ ও ভালো কর্মকর্তা-কর্মচারীদের ওই অফিসে পদায়ন করেন।
এভাবে দীর্ঘ ৮ মাসের প্রচেষ্টায় বর্তমানে ওই অফিসটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত হয়েছে। এতে করে এখন শুধুমাত্র সরকারি ফি দিয়েই এলাকার জনসাধারণ ভোগান্তিমুক্ত পরিবেশে জমি-জমার মিউটেশনসহ অন্যান্য কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে পারছেন।
উপজেলার সুন্দরদী মহল্লার বাসিন্দা রিপন মিত্র বলেন, “এসিল্যান্ড মেহেদী হাসান স্যার সরকারি ফি নিয়েই আমার জমি-জমা সমস্যার সমাধান করে দিয়েছেন। সরকারি ফি’র বাইরে কাউকে একটি টাকাও দিতে হয়নি।”
তিনি আরও বলেন, “অত্যন্ত সৎ এই মানুষটি তার অফিসটিকে দুর্নীতিমুক্ত করে এখন স্থানীয় জনগণের প্রশংসায় ভাসছেন।