
বরিশাল জেলার গৌরনদী উপজেলার গৌরনদী সাংবাদিক ফোরামের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন চড়ুই ভাতি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেল, বরিশাল জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইয়েদুল আলম সেন্টু খান, এম এ গফুর, জেলা যুবদলের সদস্য সচিব মোঃ গোলাম মোর্শেদ মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরিফ, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি মোঃ জাকির হোসেন রাজা, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ শামীমুল হক শামীম,
পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু, সদস্য সচিব গোলাম মাহতাব সরদার।যুবদল নেতা মোঃ সিরাজ সরদার, যুবদল নেতা মোঃ বাবুল দর্জি,যুবদল নেতা মোঃ রাইসুল ইসলাম রাশেদ সরদার, পৌর ছাত্র দলের যুগ্ন-আহবায়ক হীরা রহমান সাদ্দাম।
এছাড়াও উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিক মোঃ খোকন আহমেদ হীরা, কোষাধ্যক্ষ মোঃ জামিল মাহমুদ, দপ্তর সম্পাদক মোঃ মোহাম্মদ আলী বাবু, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য মোঃ মোল্লা ফারুক, মোঃ তারিম হাসান রাজিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বরিশাল জেলা উত্তর সভাপতি মিজানুর রহমান মিজান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরিশাল জেলা উত্তরের সভাপতি তারেক মাহমুদ আলী,আগৈলঝাড়া প্রেস ক্লাব ও আগৈলঝাড়া মডেল প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, কালকিনি সাংবাদিক ফোরামের সভাপতি শেখ লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন ওয়াসিম ও গৌরনদী সাংবাদিক ফোরামের সকল সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন কাজী বায়েজিদ রনি ও মোঃ সুমন তালুকদার। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মেহেদী হাসান।
Leave a Reply