গৌরনদীতে সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার পিতা-মাতা ও বোনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল

গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়ার পিতা মরহুম জয়নাল আবেদীন মিয়া, মাতা কহিনুর বেগম ও সদ্য প্রয়াত বোন বিউটি হকের রূহের মাগফেরাত কামনায় দিনভর কোরআনখানি, মিলাদ মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে হাজীবাড়ি বাইতুন নূর জামে মসজিদে কোরআনখানি, আছর বাদ কবর জিয়ারত ও ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে সাংবাদিকের বড় ভাই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মিয়া, গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক খোকন আহমেদ হীরা, বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব চুন্নু সরদার, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি খাইরুল ইসলাম, কাজী আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বদরুজ্জামান খান সবুজ, মোহাম্মদ আলী বাবু, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ফারুক হাসান, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি কাজী রনি সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন । শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাজী বাড়ি বায়তুল নূর জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা ইশা ফরাজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *