1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  3. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  4. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  5. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  6. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  7. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  8. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  9. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  10. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  11. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  12. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন - Dailybanglarbarta.com        
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন অবৈধ ক্লিনিকে কথিত চিকিৎসকের নারী কেলেঙ্কারি ভাইরাল গৌরনদীতে ৪.৩৩ একর সরকারি খাসজমি উদ্ধার, ইকোপার্ক ও শিশু পার্ক নির্মাণের উদ্যোগ গৌরনদীতে ডোবায় ভাসছিলো নিখোঁজ যুবকের লাশ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত গৌরনদীতে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে অভিযান, একাধিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে CTCRP প্রকল্প এবং COVID-19 এর প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত সচিব গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা আহত

চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

  • আপডেটের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে চীন গেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সফর উপলক্ষে আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। এ সময় সফর-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
তথ্যমন্ত্রীর নেতৃত্বে চার সদস্যের একটি সরকারি প্রতিনিধি দল এ সফরে অংশ নিচ্ছে। সফরকালে চীনের তথ্য মন্ত্রীর সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম খাতে সহযোগিতা সম্প্রসারণ, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তথ্য বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি তথ্য ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ সফরের মাধ্যমে তথ্য ও গণমাধ্যম খাতে বাংলাদেশ ও চীনের বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।
এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রীর এ সফরকে দুই দেশের মধ্যে তথ্যপ্রযুক্তি, গণমাধ্যম ও যোগাযোগ খাতে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd