1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. banzay6@konsultaciya-yurista3.ru : adolphhess9 :
  3. serafim@konsultaciya-yurista-msk01.store : adrienebury290 :
  4. k8ak@razdel-imushchestva6.ru : barrettbible877 :
  5. adwert23@xrumer-exp.store : bernadinecoppola :
  6. tamekia@orbitaloffer.online : camilla7319 :
  7. dannymoeller1943@acetylcholgh.ru : carmenlam53 :
  8. arthurstone1918@acetylcholgh.ru : cherylmenard :
  9. deenabroderick8283@yurist-razdel-imushchestva9.store : deenabroderick8 :
  10. danang18@razdel-imushchestva33.ru : dorislandry13 :
  11. buffalo13@razdel-imushchestva33.ru : elbert4790 :
  12. ewf32@razdel-imushchestva6.store : emmettali8 :
  13. werjry@best-yurist-moscow.store : eunicehair441 :
  14. advert35@konsultaciya-yurista20.ru : everettehypes4 :
  15. wer2ry@best-yurist-moscow.store : fernandoweld6 :
  16. 15za1s@best-yurist-moscow.ru : gabrielax78 :
  17. danang20@razdel-imushchestva33.ru : hayleyathaldo :
  18. ruebenti@bittermail.site : hayleychang0539 :
  19. mbjyr@yuridicheskaya-konsultaciya11.store : inesbaughman14 :
  20. info229@noreply0.com : janiearellano3 :
  21. hammer22@xrumer-2026.store : lacykopf59808 :
  22. leia_sylvia@konsultaciya-yurista20.store : leiasylvia08 :
  23. banzay28@konsultaciya-yurista3.ru : leopoldocarls1 :
  24. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  25. serser9@konsultaciya-yurista40.ru : maelaidler9404 :
  26. antoinettesmith1972@acetylcholgh.ru : marianastilwell :
  27. danang13@razdel-imushchestva33.ru : maudeunf669 :
  28. mavis.broadbent@konsultaciya-yurista20.store : mavisbroadbent :
  29. aregona33@razdel-imushchestva33.ru : monserratetheis :
  30. qalex@razdel-imushchestva4.store : natalieu03 :
  31. allcon3@xrumer-2026.store : nyvkathy6151 :
  32. ka11k@razdel-imushchestva6.ru : patriciae37 :
  33. adwertf@xrumer-exp.store : piperq808375 :
  34. banzay3@konsultaciya-yurista3.ru : russelmontero1 :
  35. anderson1@yurist-po-razdelu-imushchestva1.store : ruth8419647 :
  36. sharrondransfield3@yurist-razdel-imushchestva9.store : sharrondransfiel :
  37. tammy.hillard@konsultaciya-yurista20.store : tammy91v47759 :
  38. crouly66@konsultaciya-advokata64.ru : terrellchambers :
  39. fvgbhn@yuridicheskaya-konsultaciya11.store : windycorby04 :
  40. muriellanham2006@acetylcholgh.ru : zneluann754 :
বরিশাল-১ ধানের শীষের প্রার্থী স্বপনসহ সাত কর্মীকে শোকজ - Dailybanglarbarta.com        
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান বরিশাল ১ আসনে কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে নারীদের দীর্ঘ ভ্যান র‍্যালী। বরিশাল-১ ধানের শীষের প্রার্থী স্বপনসহ সাত কর্মীকে শোকজ আগৈলঝাড়ায় বিএনপি নেতা কবির হোসেনের মৃত্যুবার্ষিকীতে উঠান বৈঠক ও দোয়া মোনাজাত জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন : মিজানুর রহমান মোল্লা শরীয়তপুরে সেনা অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদল নেত্রী গ্রেফতার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন আওয়ামী লীগের : নেতারা ভারতে বসে রাজনীতিতে ফেরার ছক করছেন বরিশাল-১ ধানের শীষের নির্বাচনী জনসভায় এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

বরিশাল-১ ধানের শীষের প্রার্থী স্বপনসহ সাত কর্মীকে শোকজ

  • আপডেটের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৩ বার দেখা হয়েছে

বরিশাল-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারে সমর্থকদের উপর হামলা ও অব্যাহত হুমকির ঘটনায় বিএনপির প্রার্থীসহ সাত কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বৃহস্পতিবার কমিটির প্রধান বরিশালের যুগ্ম ও জেলা দায়রা জজ মো. মনিরুজ্জামান নোটিশ দেন। রোববার সবাইকে দপ্তরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ জারি করে প্রতিবেদন বিচারকের দপ্তরে পাঠানোর জন্য গৌরনদী মডেল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।

নোটিশপ্রাপ্তরা হলেন- বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন, সমর্থক সরিকল গ্রামের বিপ্লব প্যাদা, রুহুল আমিন মৃধা, বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের সেন্টু সিকদার, মশিউর সিকদার, সুমন খান, সাদ্দাম বাজার এলাকার রাসেল হাওলাদার ও ধানডোবা গ্রামের শাহজাহান ফকির।

পৃথক তিনটি নোটিশের একটি বিএনপির প্রার্থীকে, অপর একটিতে তার পাঁচ কর্মী এবং তৃতীয়টিতে দুই কর্মীকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, শুক্রবার বিকালে নোটিশ পেয়েছি। পরে প্রত্যেকের নামে পাঠিয়ে দেওয়া হয়েছে।

জহির উদ্দিন স্বপনকে দেওয়া নোটিশে বলা করা হয়েছে, তার (স্বপন) নির্দেশে সমর্থকরা ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহানের নির্বাচনি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নেতাকর্মীদেরকে বাধা প্রদান, ভয়ভীতি প্রদর্শন ও মারধর করেছে। এ ঘটনায় তাকে রোববার সকাল ১০টায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

অন্য দুই নোটিশে বলা হয়েছে, তারা ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থক হিসেবে একই আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহানের নির্বাচনি গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কার্যক্রম চলাকালে কর্মীদেরকে বাধা প্রদান, ভয়ভীতি প্রদর্শন এবং মারপিট করে শারীরিকভাবে আহত করেছেন। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করায় শাস্তিযোগ্য অপরাধ। তাদের একই দিন একই সময়ে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।