1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  3. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
গৌরনদী উপজেলাতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তানিয়া মাহমুদকে চায় সর্বসাধারণ - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে অধিক দুধ উৎপাদন ও লাভজনক খামার গঠনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় গৌরনদীর শিক্ষার্থীর আত্মহত্যা, ভোলায় শোকের ছায়া চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ ঢাকা-১৭ আসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন মায়ের আর্তনাদ-“যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই” উজিরপুরে দাদি-নাতী হানিফ পরিবহনের চাঁপায় নিহত গৌরনদীতে থইথই পানিতে ডুবছে কৃষকের সোনালি ফসল বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ গৌরনদীতে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

গৌরনদী উপজেলাতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তানিয়া মাহমুদকে চায় সর্বসাধারণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩৩১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় উঠে এসেছেন তানিয়া মাহমুদ। স্থানীয় সর্বসাধারণের একটি বড় অংশ তাকে এই পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুর ২ টার সময় বেশ কয়েকজনার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, তানিয়া মাহমুদ দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বিশেষ করে নারী উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এলাকায় তার ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে।

এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি সাধারণ মানুষের কথা শুনবেন এবং তাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। তাদের মতে, তানিয়া মাহমুদ সেই আস্থা ও যোগ্যতার প্রতিফলন ঘটাতে সক্ষম।
নির্বাচন ঘনিয়ে আসায় ইতোমধ্যে এলাকায় আলোচনা ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে তানিয়া মাহমুদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
সাধারণ জনগণের প্রত্যাশা, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচিত হলে গৌরনদীর সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd