1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. banzay6@konsultaciya-yurista3.ru : adolphhess9 :
  3. serafim@konsultaciya-yurista-msk01.store : adrienebury290 :
  4. k8ak@razdel-imushchestva6.ru : barrettbible877 :
  5. adwert23@xrumer-exp.store : bernadinecoppola :
  6. tamekia@orbitaloffer.online : camilla7319 :
  7. dannymoeller1943@acetylcholgh.ru : carmenlam53 :
  8. arthurstone1918@acetylcholgh.ru : cherylmenard :
  9. deenabroderick8283@yurist-razdel-imushchestva9.store : deenabroderick8 :
  10. danang18@razdel-imushchestva33.ru : dorislandry13 :
  11. buffalo13@razdel-imushchestva33.ru : elbert4790 :
  12. ewf32@razdel-imushchestva6.store : emmettali8 :
  13. werjry@best-yurist-moscow.store : eunicehair441 :
  14. advert35@konsultaciya-yurista20.ru : everettehypes4 :
  15. wer2ry@best-yurist-moscow.store : fernandoweld6 :
  16. 15za1s@best-yurist-moscow.ru : gabrielax78 :
  17. danang20@razdel-imushchestva33.ru : hayleyathaldo :
  18. ruebenti@bittermail.site : hayleychang0539 :
  19. mbjyr@yuridicheskaya-konsultaciya11.store : inesbaughman14 :
  20. info229@noreply0.com : janiearellano3 :
  21. hammer22@xrumer-2026.store : lacykopf59808 :
  22. leia_sylvia@konsultaciya-yurista20.store : leiasylvia08 :
  23. banzay28@konsultaciya-yurista3.ru : leopoldocarls1 :
  24. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  25. serser9@konsultaciya-yurista40.ru : maelaidler9404 :
  26. antoinettesmith1972@acetylcholgh.ru : marianastilwell :
  27. danang13@razdel-imushchestva33.ru : maudeunf669 :
  28. mavis.broadbent@konsultaciya-yurista20.store : mavisbroadbent :
  29. aregona33@razdel-imushchestva33.ru : monserratetheis :
  30. qalex@razdel-imushchestva4.store : natalieu03 :
  31. allcon3@xrumer-2026.store : nyvkathy6151 :
  32. ka11k@razdel-imushchestva6.ru : patriciae37 :
  33. adwertf@xrumer-exp.store : piperq808375 :
  34. banzay3@konsultaciya-yurista3.ru : russelmontero1 :
  35. anderson1@yurist-po-razdelu-imushchestva1.store : ruth8419647 :
  36. sharrondransfield3@yurist-razdel-imushchestva9.store : sharrondransfiel :
  37. tammy.hillard@konsultaciya-yurista20.store : tammy91v47759 :
  38. crouly66@konsultaciya-advokata64.ru : terrellchambers :
  39. fvgbhn@yuridicheskaya-konsultaciya11.store : windycorby04 :
  40. muriellanham2006@acetylcholgh.ru : zneluann754 :
হাদি হত্যা : সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ২৯ জানুয়ারি - Dailybanglarbarta.com        
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন আওয়ামী লীগের : নেতারা ভারতে বসে রাজনীতিতে ফেরার ছক করছেন বরিশাল-১ ধানের শীষের নির্বাচনী জনসভায় এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির নওগাঁয় জামায়াতে যোগ দিলেন ৫ হিন্দু যুবক গাজীপুরে প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার মুরগী বিক্রির টাকা আত্নসাৎ করতে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ২ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫

হাদি হত্যা : সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ২৯ জানুয়ারি

  • আপডেটের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ধার্য করেন।

গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ১২০(বি)/৩২৬/৩০৭/১০৯/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরে গত ২০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ।

এর আগে, গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৭ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক ফয়সাল আহমেদ। তবে ডিবির দেওয়া চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন দাখিল করেন মামলার বাদী।

আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। ডিবির দাখিল করা চার্জশিটে মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে এবং বাকি ৬ জন পলাতক রয়েছেন।

মামলার পলাতক আসামিরা হলেন-প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ, তার সহযোগী আলমগীর হোসেন, রাজধানী মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ স্মাল পিলিপস, মুক্তি আক্তার ও ফয়সালের বোন জেসমিন আক্তার।

অন্যদিকে, কারাগারে আটক থাকা আসামিদের মধ্যে রয়েছেন-প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির, মা মোসা. হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা ও শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।