1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
২৫ ঘণ্টায় অনুদান পেলো২২ লাখ টাকা - Dailybanglarbarta.com        
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
আ.লীগ নেতাকে জিম্মি করে চাঁদার দাবিতে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর বিএনপি নেতার আগৈলঝাড়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে, চাচিকে নিয়ে পালানোর অভিযোগ গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

২৫ ঘণ্টায় অনুদান পেলো২২ লাখ টাকা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ বার দেখা হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ ( বাবুগঞ্জ ও মুলাদী ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমার বাংলাদেশ (এবি ) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সহযোগিতা চেয়ে একটি ভিডিও বার্তায় আবেদন করেছেন। ৫ জানুয়ারি ওই ভিডিও বার্তা পোস্টের মাত্র ২৫ ঘণ্টায় তিনি প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন বলে জানিয়েছেন। সোমবার দিবাগত রাতে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের লাইভে দেওয়া হিসেব অনুযায়ী-তাঁর দুইটি বিকাশ অ্যাকাউন্টে এসেছে ১১ লাখ ২০ হাজার ৯৬৯ টাকা এবং একটি নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা। পাশাপাশি তার ব্যাংক হিসাবে জমা হয়েছে ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা। এছাড়া অফলাইনে তার কার্যালয়ে এসে একজন সাংবাদিক নির্বাচনী তহবিলের জন্য ২ হাজার টাকা প্রদান করেছেন। সব মিলিয়ে গত ২৫ ঘণ্টায় সমর্থক ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে তার নির্বাচনী তহবিলে জমা হয়েছে ২১ লাখ ৯৪ হাজার টাকার বেশি।

সবাইকে সতর্ক করে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমার আর্থিক সহায়তা চাওয়ার ভিডিওটি অনেকে কপি করে ফেক পেজ থেকে প্রচার করছে এবং বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে প্রতারণার চেষ্টা করছে। অনুদান প্রদানে ইচ্ছুকদের তিনি শুধুমাত্র তার ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডিতে দেওয়া নম্বরে অর্থ পাঠানোর জন্য আহবান করেছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd