
নেত্রকোনা শহরে আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিলের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে দীপ্ত চৌধুরী (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে শহরের শহীদ মিনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপ্ত চৌধুরী শহরের মালনী এলাকার বাদল চৌধুরীর একমাত্র ছেলে।
পরে উপস্থিত সমর্থকেরা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মডেল থানার ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।