1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. alaminsardar19910102@gmail.com : Alamin Sardar : Alamin Sardar
  3. ashikurrahman000097@gmail.com : Ashikur Rahman : Ashikur Rahman
  4. aslam161981@gmail.com : aslam hossain : aslam hossain
  5. bmsumon1841@gmail.com : BM sumon : BM sumon
  6. drmostofa0256@gmail.com : Mostofa Kamal : Mostofa Kamal
  7. gaffer7254@gmail.com : maa music : maa music
  8. haldershawon29@gmail.com : Shawon Halder : Shawon Halder
  9. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  10. jabirhossein835@gmail.com : Jabir Hossein : Jabir Hossein
  11. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  12. m2107650@gmail.com : mdaminulislam : mdaminulislam
  13. mdmezanmir85@gmail.com : Md Mizan Mir : Md Mizan Mir
  14. mdparvezsardar240@gmail.com : Md Parvez Sardar : Md Parvez Sardar
  15. mdr501615@gmail.com : Md Rone : Md Rone
  16. mdshafikulislamsohag76@gmail.com : Md. Shafikul Islam Sohag : Md. Shafikul Islam Sohag
  17. meyakabir448@gmail.com : Kabir Meya : Kabir Meya
  18. mohammadrakib769@gmail.com : Mohammad Rakib : Mohammad Rakib
  19. nilkantomajumder@gmail.com : Nilkanto Majumder : Nilkanto Majumder
  20. ra6080216@gmail.com : Ruhul Amin : Ruhul Amin
  21. rana01774122879@gmail.com : Nur Hossain : Nur Hossain
  22. sardarrana660@gmail.com : Rana Sardar : Rana Sardar
  23. sdilder@gmail.com : Mehede Dilder Shahin : Mehede Dilder Shahin
  24. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
  25. wwsabbir78@gmail.com : Md Sahed : Md Sahed
  26. www.hafijur.4027@gmail.com : hafijur : hafijur
আমার পুলিশ, আমার দেশ,সবার আগে বাংলাদেশ'প্রতিপাদ্যে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন - Dailybanglarbarta.com        
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
বরিশালে মিড-ডে মিলের ডিম-রুটি প্রধানশিক্ষকের ব্যাগে, তদন্ত কমিটি গঠণ বরিশাল কারাগারে যেভাবে সময় কাটছে মিন্নির নরসিংদীর মেয়ে শিমলা আক্তার স্টেজ মাতানোর পাশাপাশি এগিয়ে মৌলিক গানের পথে বিয়েতে অতিথি ১০০ জনের বেশি হলে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স নেবে সরকার গৌরনদীতে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত মহিলা দল নেত্রী – তানিয়া মাহমুদ গৌরনদীতে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে বানিয়াশুরী যুবসমাজের প্রতিবাদী কর্মসূচি গৌরনদীতে খাল ও সড়ক দখলমুক্ত করতে এসিল্যান্ড মেহেদী হাসানের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ভাণ্ডারিয়ায় গ্রাহকের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা কৃষি ব্যাংকের গার্ড চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান; তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ প্রতিনিধি দল, বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন দিগন্তের প্রত্যাশা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে গৌরনদীতে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আমার পুলিশ, আমার দেশ,সবার আগে বাংলাদেশ’প্রতিপাদ্যে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

  • আপডেটের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২০৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার : মোঃ মেহেদী হাসান

রাজধানী ঢাকায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬। “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে রবিবার (১০ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইনস-এ আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের সেবায় নিয়োজিত বাংলাদেশ পুলিশ সদস্যদের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর রহমান বাবরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা।  অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীকে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন কুচকাওয়াজ ও প্রদর্শনী পরিদর্শন করেন এবং বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে একটি আধুনিক, দক্ষ ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও স্মার্ট পুলিশিং ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আগামী ১০ মে থেকে ১৩ মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিশেষ সভা, পদক প্রদান, সম্মাননা অনুষ্ঠান, দিকনির্দেশনামূলক আলোচনা, অভিজ্ঞতা বিনিময় সভা, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd