ক্যানসারে আক্রান্ত কন্যাকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী

বিশিষ্ট ইসলামি স্কলার মাওলানা সাদিকুর রহমান আজহারীর শিশুকন্যা আদিবা ইন্তেকাল করেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর সে গতকাল শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে মৃত্যুবরণ করে।

শোকগ্রস্থ মাওলানা সাদিকুর রহমান আজহারী বলেন, ‘আমার কলিজার টুকরা মেয়ে আদিবা আল্লাহর জিম্মায়। আল্লাহ, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। ইয়া রব্বি, লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। সকলের কাছে আমার পরিবারের জন্য সাবরে জামিলের দোয়া কামনা করছি।’

আদিবার জানাজা আজ রোববার সকাল ৮টায় রাজধানীর নয়াটোলা এইউএন কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিশিষ্ট আলেম-উলামা অংশ নেন।

মাওলানা সাদিকুর রহমান আজহারীর কন্যার মৃত্যুতে আলেম-ওলামা, ইসলামী অঙ্গনের ব্যক্তিত্ব এবং তাঁর অসংখ্য শুভানুধ্যায়ী গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোক জানিয়ে মরহুমার জান্নাতুল ফিরদাউস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি কামনা করে দোয়া করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *