গৌরনদীতে চিরনিদ্রায় শায়িত ড.নজিবুর রহমান

বিএম বেলাল, গৌরনদী: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশালের গৌরনদী উপজেলার রোকন, উপজেলা ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি, নলচিড়া ইউনিয়নের বাসিন্দা , ডঃ নজিবুর রহমান (৬৮)ঢাকার একটি হাসপাতালে শনিবার বিকেল ৫টার দিকে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
গৌরনদী পৌর জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান জানান, অধ্যাপক ড.নজিবুর রহমান শনিবার বিশেষ কাজে ঢাকার নিজ বাসা উত্তরা থেকে বিকেল ৩টায় মেট্রোরেলে মগবাজারের উদ্দেশ্য রওনা হয়ে পথিমধ্যে অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিকেল ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন।
মরহুমের ১ম জানাজার নামাজ ঢাকায় ও ২য় জানাজা কালনা তার নিজ বাড়ির সামনে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। মৃত্যকালিন তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যা, ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। মরহুমের জানাজায় বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন এর কেন্দ্রীয় সহসভাপতি বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী, আলহাজ্ব মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান, বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মাস্টার আব্দুল মান্নান, বরিশাল জেলা শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মাহাফুজুর রহমান, জেলা শ্রমিক ফেডারেশনের সেক্রেটারী অধ্যাপক সাইফুল ইসলাম, জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক মোশাররফ হোসেন, আগৈলঝাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলাউদ্দিন মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো.বায়েজিদ হোসেন শরীফ, সহকারী সেক্রেটারী আমিনুল ইসলাম সবুজ, জেলা মুফাসসিরীন এর সেক্রেটারী মুফতী সাইফুল ইসলাম, ৭নং পৌর ওয়ার্ড আমীর মুস্তাফা আনোয়ারুল ইসলাম টিপু, উপজেলা যুবদলের আহবায়ক ফুয়াদ হোসেন এ্যানি -সহ বিভিন্ন উপজেলা থেকে হাজারো মুসুল্লীর সমাগমে মরহুমের শেষ বিদায় অনুষ্ঠিত হয়েছে ।
ড. নজিবুর রহমান এর মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড.শফিকুর রহমান ও বিভিন্য রাজনৈতিক ব্যাক্তিবর্গ, মরহুমের রূহের মাগফিরত কামনা করে শোক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *