
মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদীতে মাহিন্দ্র ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে খাদিজা খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাতটার সময়
ঢাকা-বরিশাল মহাসড়কের কাসেমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাদিজা খাতুন গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর গ্রামের মৃত খালেক সরদারের স্ত্রী। তিনি ঘটনাস্থলেই মারা যান।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ মিজানুর রহমান জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের কাসেমাবাদ এলাকায় মাহিন্দ্র ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে











Leave a Reply