মোঃ মেহেদী হাসান।
২৯ অক্টোবর, বুধবার রাত আনুমানিক ৩টার দিকে বিদ্যুতের লোডশেডিংয়ের সুযোগে বানিয়াশুরী বড় দীঘির পশ্চিমপাড়ে মেরাজ তালুকদারের গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এলাকাবাসীর সতর্ক অবস্থানের কারণে চোর চক্র গরু নিয়ে পালাতে ব্যর্থ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৩টার দিকে বিদ্যুৎ না থাকার সুযোগে দুর্বৃত্তরা মেরাজ তালুকদারের গোয়ালঘরে প্রবেশ করে গরুর গলার তালা ভেঙে গরু নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসীর সতর্ক উপস্থিতি টের পেয়ে চোর চক্র পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চুরি আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, বিদ্যুতের লোডশেডিংয়ের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা আবারও এ ধরনের ঘটনা ঘটাতে পারে। তাই রাতের বেলায় সবাইকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কোনো ব্যক্তি বা যানবাহন দেখলে স্থানীয়দের অবহিত করার অনুরোধ জানানো হয়েছে












Leave a Reply