1. banglarbartadaily@gmail.com : admin : Nasir Uddin
  2. hawladermdrobiul230@gmail.com : MD Robiul Hawlader : MD Robiul Hawlader
  3. abdullahserdar245@gmail.com : Md.Abdullah Al Limon : Md.Abdullah Al Limon
  4. mdsowrovislam652@gmail.com : Md Sowrov Islam : Md Sowrov Islam
গৌরনদীতে শিক্ষকের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান। - Dailybanglarbarta.com        
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে কল করুনঃ ০১৭১৪৩৬৬৯৪৫
ব্রেকিং নিউজঃ
গৌরনদীতে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইতিহাস ও লোককথার অপূর্ব মেলবন্ধন, গৌরনদীর কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ উজিরপুর হাসপাতাল অনিয়মের আতুরঘর, রেবিস ভ্যাক্সিন সংকটে চরম ভোগান্তিতে রোগীরা উজিরপুরে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ—আইনশৃঙ্খলা সভার কঠোর সিদ্ধান্ত গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে ভেকু দিয়ে খাল পুন:খননে ক্ষয়ক্ষতির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন গৌরনদীতে এমইপির গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান বরিশালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শেবাচিমে নারী-পুরুষসহ ৮ দালাল আটক বরিশালের আগৈলঝাড়ায় মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ ওসি মাসুদ খান

গৌরনদীতে শিক্ষকের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৭৫০ বার দেখা হয়েছে

বাংলার বার্তা ডেস্কঃ

গরঙ্গল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মরহুম মাওলানা মোঃ আবুল কালাম আজাদের রুহের মাগফিরাত কামনায় বৃহস্পতিবার সকাল দশটায় মাদ্রাসা হল রুমে দাখিল পরীক্ষাথী ২০১১ ও মাদ্রাসার আয়োজনে মরহুমের কর্ম জীবনের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গরঙ্গল দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মোশারফ হোসেন এর সুযোগ্য উত্তরসূরী ও বর্তমান মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শিক্ষানুরাগী মোঃ রেজা হাসান রাহাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসা অত্র মাদ্রাসার সাবেক ছাত্র হাফেজ মাওলানা মোঃ সাইফুল ইসলাম, মোঃ শাহাদাত হোসাইন, মোঃ ইমাম হোসেন, মোঃ মাহবুব গ্রীবা, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ আল মামুনসহ অত্র মাদ্রাসার সকল শিক্ষকমন্ডলী, অভিভাবক ও সকল শিক্ষার্থী বৃন্দ। এসময় তার কর্ম জীবনের উপর স্মৃতিচারণ মূলক আলোচনা করেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা মোঃ হেমায়েত উদ্দিন,সহ সুপার মাওলানা মোঃ আবুল কাশেম, মরহুমের সহকর্মী মাওলানা মোঃ সেকান্দার আলী, মাওলানা মোঃ আল আমিন, সাবেক এম‌এল‌এস‌এস আব্দুল খালেক সরদার।
আলোচনা শেষে মরহুম মাওলানা মোঃ আবুল কালাম আজাদ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © বাংলার বার্তা
Theme Customized By bdit.com.bd