গৌরনদীর খাঞ্জাপুরে ইউপি সদস্য পদপ্রার্থী ছিদ্দিক সরদারের নির্বাচনি উঠান বৈঠক

মোঃ মেহেদী হাসান।

বরিশালের গৌরনদী উপজেলার ১ নম্বর খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ ছিদ্দিক সরদারের নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে ইল্লা সরদার বাড়িতে প্রার্থী মোঃ ছিদ্দিক সরদারের নিজ বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
মোঃ আব্দুল খালেক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মোঃ আইয়ুব আলী সরদার, সাবেক ইউপি সদস্য মোঃ আরজ আলী সরদার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ মোছলেম সরদার, খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোঃ কুদ্দুস সরদার, উপজেলা যুবদলের সহসভাপতি মোঃ কবির সরদার, মোঃ করিম সরদার, মোঃ নুর জামাল সরদার, মোঃ রেশাদ আলী আকন, মোঃ শাহজাহান মৃধা, মোঃ রায়হান ইসলাম বাবু, মোঃ কামাল হাওলাদার ও আঃ রব হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উঠান বৈঠকে ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ ছিদ্দিক সরদারের পক্ষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা তাঁর প্রার্থিতা ও নির্বাচনি কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *